এক্সপ্লোর

Dev on Kanchan-Kalyan Controversy: 'উনি যেভাবে নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন...', কল্যাণ-কাঞ্চন বিতর্কে কার পক্ষ নিলেন দেব?

Lok Sabha Election 2024: এবিপি আনন্দের তরফ থেকে এই ঘটনা নিয়ে দেবকে প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, রাজনীতি কি তারকাদের ব্যবহার করে? উত্তরে দেব বলেন, 'করে তো বটেই'

কলকাতা: কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-কে প্রচারের মধ্যেই গাড়ি থেকে নেমে যেতে বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কোন্নগরের নবগ্রামের এই ঘটনাকে ঘিরেই সরগরম হয়েছিল রাজনীতি। ভিন্ন নেতার ছিল ভিন্ন মত। কেউ কল্যাণের পাশে দাঁড়িয়েছিলেন তো কেউ কাঞ্চনের পাশে। কিন্তু দেব? যিনি একদিকে তৃণমূলের সাংসদ, লোকসভা ভোটে ঘাটালের প্রার্থী আবার একদিকে অভিনয় জগতে কাঞ্চন মল্লিকের সহকর্মীও। এই জল্পনা, বিতর্ক নিয়ে, এবিপি আনন্দের (ABP Ananda) 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানে মুখ খুললেন তিনি। 

এবিপি আনন্দের তরফ থেকে এই ঘটনা নিয়ে দেবকে প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, রাজনীতি কি তারকাদের ব্যবহার করে? উত্তরে দেব বলেন, 'করে তো বটেই। আমাদের দেশে এটাই এখন রোল মডেল হয়ে গিয়েছে কারণ নেতাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা কমেছে। ভোট তো বিশ্বাস। প্রত্যেক দলেই তাবড় তাবড় নেতা-নেত্রী রয়েছেন। কিন্তু ভোট এলে আর তোমাকে ওকে করলে চলছে না। তবে প্রত্যেকটা ঘটনা আলাদা। বাইরে থেকে দেখলে খারাপ লাগবে যে একজন তারকা বিধায়ককে বের করে দিল প্রচার থেকে। কিন্তু কল্যাণদার যুক্তিও সঠিক। কিছুদিন ধরে কাঞ্চনদা যেভাবে নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন.. এটা সম্পূর্ণ কাঞ্চনদা আর কল্যাণদার ব্যাপার। মানুষের প্রতিক্রিয়া তো ম্যাটার করেই। আমরা বুঝি কোন কর্মীকে লোকজন পছন্দ করে না। অনেক জায়গায় বলেও দেয়, এই কর্মীকে নিয়ে এলে ভোটটা কাটা যাবে। আমরা বুঝি এই নেতা বা এই কর্মীকে সামনে রাখা যাবে না। এমন সব দলেই রয়েছে। তবে এটা পুরোপুরি কল্যাণদা আর কাঞ্চনদার ব্যাপার।'

এই প্রসঙ্গে উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে নোটের বান্ডিল উদ্ধার হওয়ার কথা। তাও কি ভাবিয়েছিল দেবকে? অভিনেতা বলছেন, 'অবশ্যই ভাবিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন, এই দুর্নীতিগ্রস্ত নেতারা কি কেবল টিএমসিতেই আছে? যে নেতাদের পিছনে ইডি, সিবিআই আছে তারা বিজেপিতে চলে যাচ্ছে সেটাও মেনে নেওয়া যাওয়া যাবে। সব দল থেকেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বের করে দেওয়া উচিত।

আরও পড়ুন: Dev on Mithun Chakraborty: 'গদ্দার শব্দে আপত্তি আছে, প্রয়োজন হলে মিঠুনদাকে আমার কিডনি দিয়ে দিতে পারি', অকপট দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget