এক্সপ্লোর

Dev on Mithun Chakraborty: 'গদ্দার শব্দে আপত্তি আছে, প্রয়োজন হলে মিঠুনদাকে আমার কিডনি দিয়ে দিতে পারি', অকপট দেব

Lok Sabha Election 2024: দেব একাধিকবার বলেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। দেব ও মিঠুনের একসঙ্গে ছবিও রয়েছে। মিঠুনের অসুস্থতার সময়ে হাসপাতালে দেখতে পৌঁছে গিয়েছিলেন দেব

কলকাতা: তিনি এবারের নির্বাচনের প্রার্থী। বিদায়ী সাংসদও বটে। তবে তার বাইরেও তিনি একজন অভিনেতা, প্রযোজক, ভীষণ প্রাণখোলা মানুষ। এবিপি আনন্দের (ABP Ananda) 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানের সাক্ষাৎকারে এসে ক্যামেরায় ধরা দিলেন যে মানুষটি, তিনি সাবলীল নিজের ছন্দে, নিজের শর্তে। তিনি দেব (Dev)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘাটাল কেন্দ্রের প্রার্থী। পর্দা থেকে রাজনীতি, নিজের মনের কথা... অকপটে বলে চললেন তিনি। 

দেব একাধিকবার বলেছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)- র সঙ্গে তাঁর সম্পর্কের কথা। দেব ও মিঠুনের একসঙ্গে ছবিও রয়েছে, বক্সঅফিসে তা পেয়েছে জনপ্রিয়তাও। মিঠুনের অসুস্থতার সময়ে হাসপাতালে দেখতে পৌঁছে গিয়েছিলেন দেব। আবার বিরোধী দলের হলেও, দেবকে নিয়ে কোনও খারাপ কথা শোনা যায়নি মিঠুনের মুখেও। এদিনের অনুষ্ঠানে ব়্যাপিড ফায়ারে দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) না পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)? প্রসঙ্গত, দুজনের সঙ্গেই হিট ছবি রয়েছে দেবের। 

উত্তরে দেব প্রথমে হেসে বলেন, 'যে কোনও একজনের নাম নিলে অন্যজন আমায় মারবেন। এরপরে তিনি বলেন, বয়সের দিক থেকে মিঠুনদা আমার বাবার মতো আর পরাণদা আমার দাদুর মতো। দুজনেই আমার খুব কাছের। মিঠুনদার যদি শরীর খারাপ হয় আর কিডনি লাগে, আমি আমার কিডনি মিঠুনদাকে দিয়ে দিতে পারি। আর পরাণদা যদি অসুস্থ হন, ওঁর যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে আমি আমার শরীরের সমস্ত রক্ত ওঁকে দিয়ে দিতে পারি। এর চেয়ে বেশি ভাল ভাবে আমি এই দুজনের সঙ্গে আমার সম্পর্ককে ব্যাখ্যা করতে পারতাম না।'

দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, 'অসুস্থ মিঠুনকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এসে দেব বলেছিলেন, 'মিঠুনদা আমার বাবার মতো',  আবার দেবকে ইডির তলবের সময় মিঠুন চক্রবর্তী বলেছিলেন, দেব ওরকম ছেলেই নয়। সেই মিঠুন চক্রবর্তীকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় 'আরেকজন বড় গদ্দার' বলেন, তখন সেটা তো ছেলেসুলভ দেবের ভাল লাগার কথা নয়।' উত্তরে দেব বলেন, 'আমার এই শব্দগুলোতেই আপত্তি রয়েছে। দিদির পাশাপাশি, মোদির 'দিদি ও দিদি' ফুটেজটাও দেখানো হোক। এই ইভটিজ়িংটা গোটা দেশ জুড়ে চলছে। আমার এই কথাগুলোতেই আপত্তি রয়েছে। সে দিদি হোক বা দাদা, যখন হাজার হাজার মানুষ বক্তব্য শুনছেন কারও, তখন এই ধরণের শব্দ ব্যবহার না হলেই ভাল। এই শব্দ, আচরণ, ব্যবহারের বিরুদ্ধে।'

 

আরও পড়ুন: Kanchan Mallick: কল্যাণের প্রচারের 'ব্রাত্য', হাসপাতালে অসুস্থ শ্রীময়ীর পাশে থাকলেন কাঞ্চন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget