এক্সপ্লোর

Pawan Singh: মহিলাদের অসম্মানের অভিযোগ, সরে দাঁড়ালেন ভোজপুরি শিল্পী পবন, কালই প্রার্থী করে BJP

Lok Sabha Elections 2024: রবিবার সকালে আসানসোলে পবনের সমর্থনে দেওয়াললিখন চলছিল। তার মধ্যেই সরে দাঁড়ালেন পবন।

কলকাতা: আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ। গতকাল প্রার্থী ঘোষণা, আজই সরে দাঁড়ালেন ভোজপুরি শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন তিনি। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের। 
পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ। পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূলের। (Pawan Singh)

শনিবার সন্ধেয় লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করে BJP, তাতে আসানসোল থেকে পবনকে প্রার্থী করা হয়। এর পরই BJP-কে আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল। তাঁর বিভিন্ন গানের অ্যালবামের ভিডিও পোস্ট করে আক্রমণ শানানো হয়। পবন বাংলার মহিলাদের অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়। BJP-র অন্দরেও বিষয়টি নিয়ে আপত্তি উঠতে শুরু করে। (Lok Sabha Elections 2024)

তার পরও রবিবার সকালে আসানসোলে পবনের সমর্থনে দেওয়াললিখন চলছিল। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরে যাওয়ার কথা জানান পবন। তিনি লেখেন, 'ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে কৃতজ়্তা জানাই। আমাকে বিশ্বাস করে আসানসোলে প্রার্থী ঘোষণা করেন তাঁরা। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে লড়তে পারব না'।

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay Exclusive: বিচারপতি পদ থেকে ইস্তফা, শীঘ্রই বড় ঘোষণা, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আসানসোলে শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষের উপর লিড ছিল। বিপুল ভোটে জিতবে তৃণমূল। ওঁদের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। চক্ষুলজ্জার খাতিরেই প্রার্থী সরাতে হল ওদের।"

পবনের নাম প্রত্যাহার করে নেওয়া নিয়ে মুখ খুলেছেন BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি যদিও এ নিয়ে কোনও ব্যাখ্যায় যাননি। তাঁর কথায়, "ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। কেন নাম প্রত্যাহার করলেন, জানি না। আমাদের দল পৃথিবীর মতো সবচেয়ে বৃহত্তম। কথা না বলে নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেননি তিনি। দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন বিষয়টি।" তবে শুধু তৃণমূলই নয়, BJP-র অন্দরেও পবনকে প্রার্থী করা নিয়ে মতবিরোধ ছিল। আসানসোলের মহিলারাও খুশি হননি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget