এক্সপ্লোর

ভালবাসা বিভ্রম ছাড়া কিছু নয়, বললেন হৃতিক

মুম্বই: ভালবাসা আসলে বিভ্রম। ভালবাসা সম্পর্কে যা দেখা যায়, শোনা যায়, বাস্তবে তা নেই। তবে রোমান্স মিটে গেলে যে প্রেম থেকে যায়, তা বিভ্রম বা মোহ নয়। তা বাস্তব। কোনও দার্শনিক নন, হৃতিক রোশন বলেছেন এ কথা। বিয়ে ও প্রেমের ক্ষেত্রে একের পর এক ব্যর্থতা সম্ভবত তাঁকে জীবনকে অন্য চোখে দেখতে শিখিয়েছে। দুই ছেলের বাবা হৃতিক জানিয়েছেন, তিনি চান, ছেলেরা নিজেদের জীবন থেকে অভিজ্ঞতা সংগ্রহ করুক। তবে তাদের কাজের ভাল আর মন্দ দিক তিনি ব্যাখ্যা করেন তাদের কাছে। কিন্তু নিজেদের রাস্তা তাদের নিজেদেরই বেছে নিতে হবে, পড়তে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। চালিয়ে যেতে হবে হাঁটা। তারা কোনও কিছু চেষ্টা করারই সুযোগ পেল না, এমনটা যেন না হয়। দুই ছেলেই ভীষণ ভালবাসে বাবাকে। তাঁকে খুশি দেখার জন্য তাদের চেষ্টার অন্ত নেই। হৃতিক জানাচ্ছেন, ‘মহেঞ্জোদড়ো’ থেকে তারা এসে তাঁকে বলেছিল, বাবা ছবিটা ভাল হয়েছে। বোধহয় ততদিনে তারা জেনে গিয়েছিল, ছবিটা বক্স অফিসে ভাল করছে না। কিন্তু তাঁকে সন্তুষ্ট করার জন্য ও কথা বলেছিল তাঁর দুই বালক পুত্র। তবে ‘কাবিল’ দেখে তারা ১০-এর মধ্যে ৮.৫ রেটিং দিয়েছে বলে জানিয়েছেন গর্বিত পিতা। ‘কাবিল’ মুক্তি পাবে ২৫ তারিখ, ‘রইস’-এরও মুক্তি ওইদিন। ‘রইস’ নির্মাতারা ইচ্ছে করে তাঁদের ছবি মুক্তির তারিখ এগিয়ে এনেছেন বলে অভিযোগ করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। কিন্তু হৃতিক জানাচ্ছেন, সম্ভবত ‘রইস’ নির্মাতারা ২৫ তারিখ ছাড়া আর কোনও ঠিকঠাক তারিখ পাননি। তবে যাই হোক, শাহরুখ খান তাঁর বন্ধু। বন্ধুত্ব আর ব্যবসা আলাদা ঠিকই কিন্তু তাঁরা বন্ধুই থেকে যাবেন। তাঁকে যখন লোকে আন্তর্জাতিক মানের তারকা বলে তাঁর দুর্দান্ত লাগে। কিন্তু যখন তারা জিজ্ঞাসা করে, তিনি হলিউডে যাচ্ছেন না কেন, তাঁর জবাব, এখানেই যখন ভক্তরা তাঁকে আন্তর্জাতিক তারকার তকমা পরিয়েছেন, তখন আর হলিউড যাওয়ার দরকার কী। তিন খান কেন যাচ্ছেন না হলিউড? হৃতিক মনে করেন, সম্ভবত তা তাঁদের লক্ষ্য নয়। বোধহয় তাঁরা চান, বলিউডেই ভাল ছবি নির্মাণ করতে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeetu Kamal: 'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
Rupa Ganguly: রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
Laughtersane: মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!
মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!
Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...
সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget