এক্সপ্লোর

Madhuri Dixit Unknown Stories: হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, ৩০ কেজির কস্টিউম পরেও সাবলীলভাবে নাচতে পারতেন মাধুরী

Madhuri Dixit Birthday: অভিনেত্রী নন, মাধুরী দিক্ষীত হতে চেয়েছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। সেই লক্ষ্যে মাধুরী মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনাও করেছিলেন

কলকাতা: তাঁর কাছে বয়স সত্যিই সংখ্যামাত্র। বছরের পর বছর পেরিয়ে গেলেও, তিনি যেন একইরকম ঝলমলে, উজ্জ্বল। মাধুরী দিক্ষীত (Madhuri Dixit)। আজ তাঁর জন্মদিন। রুপোলি পর্দায় তিনি রাজত্ব করেছেন বছরের পর বছর। এখনও তিনি পর্দায় আসলে কেড়ে নিতে পারেন সব স্পটলাইট। আজ, জেনে নেওয়া যাক মাধুরী দিক্ষীতকে নিয়ে কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করবেই।

অভিনেত্রী নন, মাধুরী দিক্ষীত হতে চেয়েছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। সেই লক্ষ্যে মাধুরী মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনাও করেছিলেন। ডিগ্রিও রয়েছে মাধুরীর।তবে তাঁর কপালে যে ছিল রুপোলি পর্দায় ঝলমল করে ওঠা, তা বোধহয় তিনি জানতেন না নিজেও। ১০৮৪ সালে 'অবোধ' ছবিটি থেকে ঘুরে যায় মাধুরীর কেরিয়ারের মোড়। বলিউডে পা রাখেন মাধুরী, শুরু হয় তাঁর অভিনয় জীবন। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। মাধুরী হল একমাত্র অভিনেত্রী যিনি মোট ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ৪ বার তিনি পুরস্কারও জিতেছেন। ব্ল্যাক লেডি এসেছে ঘরে।

কেবল অভিনেতা নন, মাধুরী একজন দক্ষ নৃত্যশিল্পী। পন্ডিত বির্জু মহারাজের কাছে নাচ শিখেছেন তিনি। কত্থক ডান্স ফর্মে মাধুরী ছিলেন দুরন্ত। একসময় বলা হত, বলিউডে তাঁর চেয়ে সেরা নৃত্যশিল্পী আর কেউ নেই। তবে কেবল নাচের ভঙ্গিমা নয়, দর্শকদের মুগ্ধ করত নাচের সময় মাধুরীর অভিব্যক্তি। দেবদাস (Devdas) ছবিতে মাধুরী ৩০ কেজির একটি কস্টিউম পরে সাবলীলভাবে নাচ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর নাচ দেখে দর্শক বুঝতেই পারেননি, এত ভারি পোশাক পরে রয়েছেন তিনি।

মাধুরীর অনুরাগীরা রয়েছেন গোটা পৃথিবী জুড়েই। আর তাঁদের নিয়ে রয়েছে বিভিন্ন ঘটনাও। একবার মাধুরীর এক অনুরাগী সরকারের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, মাধুরীর জন্মদিনকে যেন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তা অবশ্য বাস্তবায়িত হননি। মাধুরীর এক অনুরাগী একবার তাঁকে একটি ক্যালেন্ডারও তৈরি করে দিয়েছিলেন যেখানে বছর শুরু হচ্ছে মাধুরী দিক্ষীতের জন্মদিনের দিন থেকে।

মাধুরী দিক্ষীতকে এবিপি লাইভ বাংলার তরফ থেকে অনেক শুভেচ্ছা। অভিনেত্রী এমনই ঝলমলে থাকুন চিরকাল।

আরও পড়ুন: Tonni Laha Roy: মাতৃহারা অভিনেত্রী তন্বী, আবেগঘন খোলা চিঠিতে চোখ ভিজল অনুরাগীদের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget