এক্সপ্লোর

Tonni Laha Roy: মাতৃহারা অভিনেত্রী তন্বী, আবেগঘন খোলা চিঠিতে চোখ ভিজল অনুরাগীদের

Tonni Laha Roy News: মায়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে একটি ছবি শেয়ার করে নিয়েছেন তন্বী। লিখেছেন, 'মা.. ও মা...

কলকাতা: মাতৃহারা অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। সোশ্যাল মিডিয়ায় আজ মায়ের হাতের ছবি নিজের হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আবেগঘন সেই লেখায়, কেবলই মায়ের কথা, স্মৃতিচারণা। সোশ্যাল মিডিয়ায় তন্বীর লম্বা, আবেগঘন সেই পোস্ট দেখে চোখ ভিজেছে নেটজেনদেনও। সদ্যই বন্ধু আদৃত রায়ের (Adrit Roy) বিয়েতে জমিয়ে আনন্দ করেছেন তন্বী। আর তারপরেই অভিনেত্রী হারালেন সবচেয়ে কাছের মানুষকে। 

মায়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে একটি ছবি শেয়ার করে নিয়েছেন তন্বী। লিখেছেন, 'মা.. ও মা... এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরলে বারন্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি দেখা যেত। সবাইকে নিজের হাতে দুর্দান্ত অন্যরকম সব জিনিস বানিয়ে দিতে। এই হাতে বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছো। তুমি কষ্ট পেয়েছো কিন্তু আমাদের ডাকোনি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছো। বাবা-মাকে চলে যেতে দেখেছো। এখন তুমি নিশ্চয় তাদের সঙ্গেই.. মা, ও মা...'

তন্বী আরও লিখেছেন, 'তুমি দেখেছো আমার প্রথম নিঃশ্বাস। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। অক্সিজেন মাস্কের ভিতর জোরে জোরে শ্বাস নিচ্ছিলে তুমি। তারপরে আওয়াজ কমল। আমি ভাবলাম, লড়াই করে ফিরে এলে বোধহয় এবারের মতো। কিন্তু খেয়াল করলাম চোখের পাতা পড়ছে না তোমার। কিন্তু নিঃশ্বাস চলছে। ডাক্তার এসে বলল, 'আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ'। আর কিছু বলার আগে, বাপি নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের ৬৮ নম্বর ঘরটা থেকে বেরিয়ে এল। আমি মায়ের হাত শক্ত করে ধরে ছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে। ১০ সেকেন্ডে একবার করে দেখি মায়ের গলার শিরাটা ফুলে উঠছে। কারণ মা শ্বাস নিচ্ছে। মা আছে। মায়ের বিছানায় আমার চোখের জল পড়ছে। আমি নিজেকে সামলে নিলাম। তারপরে মায়ের সেই শ্বাস নেওয়াটাও বন্ধ হয়ে গেল। মা চলে গেল।'

শেষে তন্বী উল্লেখ করে দিয়েছেন তারিখটা। ১৪ মে। অর্থাৎ গতকাল। তন্বীর আবেগঘন পোস্ট পরে অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। দিয়েছেন পাশে থাকার বার্তাও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

আরও পড়ুন: Panchayat Season 3 Trailer Out: রাজনীতি থেকে প্রেম, পঞ্চায়েতের নতুন সিজনের ঝলকেও সেই সারল্যের ছোঁয়া

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget