এক্সপ্লোর

জিন্নাকে চেয়েছিলেন গাঁধী, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ‘আত্মকেন্দ্রিক মনোভাব’ ছিল নেহরুর, বললেন দলাই লামা

পানাজি: মহম্মদ আলি জিন্নাকে ওই পদে চেয়েছিলেন মহাত্মা গাঁধী, কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ছিল জওহরলাল নেহরুর। বললেন দলাই লামা। নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে ‘আত্মকেন্দ্রিক মনোভাব’ ছিল বলে মন্তব্য করেছেন তিব্বতী ধর্মগুরু। এমনকী জিন্নাকে প্রধানমন্ত্রী করার মহাত্মা গাঁধীর ইচ্ছা পূর্ণ হলে ভারত বিভাজন ঘটত না বলেও অভিমত জানিয়েছেন তিনি। গোয়ার সাঙ্কালিমে গোয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে দলাই তাঁর ভাষণে এ কথা বলেছেন। এক পড়ুয়ার সঠিক সিদ্ধান্ত নেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মতে গণতান্ত্রিক ব্যবস্থা সামন্ততন্ত্রের চেয়ে অনেক ভাল, কারণ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কুক্ষীগত থাকে গুটিকয়েক লোকের আগে, যেটা আরও বিপজ্জনক। ভারতের দিকে তাকাও। আমার মনে হয়, মহাত্মা গাঁধীর খুব ইচ্ছে ছিল প্রধানমন্ত্রী পদ জিন্নাকে দেওয়ার। কিন্তু পন্ডিত নেহরু মানতে চাননি। আমার মতে, পন্ডিত নেহরু খানিকটা আত্মকেন্দ্রিক ছিলেন, চেয়েছিলেন, তিনিই প্রধানমন্ত্রী হবেন। মহাত্মা গাঁধীর ভাবনা মতো কাজ হলে ভারত, পাকিস্তান হয়তো ঐক্যবদ্ধ থাকত। খুব ভাল করে জানি, পন্ডিত নেহরু ছিলেন ভীষণ অভিজ্ঞ, বিদগ্ধ মানুষ, কিন্তু ওঁদেরও কখনও সখনও ভুল হয়। জীবনে সবচেয়ে ভয় পেয়েছিলেন কখন, প্রশ্ন করা হলে দলাই লামা তিব্বত থেকে অনুগামীদের নিয়ে পালিয়ে আসা দিনের কথা স্মরণ করেন। বলেন, ১৯৫৯ এর ১৭ মার্চের রাতে আমাদের পালাতে হয়। এও বলেন, ১৬ বছর বয়সে আমার স্বাধীনতা চলে যায়। ২৪ বছর আমি দেশহীন হই। ১৭ বছর ধরে অনেক কষ্ট, যন্ত্রণা পেয়েছি। অনেক ধ্বংস হয়েছে দেশে। তবে আমরা জেদ ধরে রেখেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget