এক্সপ্লোর

সৃজিতের পরিচালনায় বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দাকে নিয়ে আসছে 'হইচই'

২০২২ সালে 'হইচই'-এর প্ল্যাটফর্মে আসছে বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র? ট্যুইটারে ইঙ্গিত মহেন্দ্র সোনি ও প্রযোজনা সংস্থার

কলকাতা: ২০২২ সালে 'হইচই'-এর প্ল্যাটফর্মে আসছে বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র? ট্যুইটারে ইঙ্গিত মহেন্দ্র সোনি ও প্রযোজনা সংস্থার। সেইসঙ্গে প্রকাশ পেল পরিচালকের নামও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী বছরেই 'হইচই' -তে আসতে চলেছে বাঙালির সবচেয়ে প্রিয় বাঙালি গোয়েন্দা। তবে কোন গোয়েন্দাকে পর্দায় আনবেন সৃজিত, এখনও খোলসা করে বলা হয়নি সেই কথা। তবে অনুরাগীদের আন্দাজ, সৃজিতের পরিচালনায় ওয়েব প্ল্যাটফর্মে ফিরবেন ফেলুদাই।

অন্যদিকে আজ পাঁচ বছরে পা দিল এই ওয়েব প্ল্যাটফর্মটি। আর সেই উপলক্ষ্যে, একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজের ঘোষণা করল 'হইচই' এর কর্তৃপক্ষ। কেবল এই দেশে নয়, বাংলাদেশের ওয়েব সিরিজ ও ছবিরও সম্ভার আনতে চলেছে 'হইচই'। 

এর মধ্যে রয়েছে - 

শ্রীকান্ত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ তুলে ধরবে বর্তমান যুগের শ্রীকান্তকে। মুখ্য চরিত্র অর্থাৎ শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু ও রাজলক্ষীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।

ব্যোমকেশ (পর্ব ৭) - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চোরাবালি' উপন্যাসের গল্প বলতে পর্দায় ফের আসছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে গত সমস্ত সিরিজের মতোই দেখা যাবে দুঁদে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও থাকছেন উষসী রায়, চন্দন সেনের মত অভিনেতারা।

মহাভারত মার্ডারস - মহাভারতের চরিত্র দুর্যোধন যদি ২১ শতকে জন্ম নিতেন? আর তারপর দ্রৌপদী ও পাণ্ডবদের খোঁজ নিতে গিয়ে করে চলতেন একের পর এক খুন! কেমন হত সেই গল্প? এমনই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে 'মহাভারত মার্ডারস'-এর গল্প।

একেন বাবু (পর্ব ৫) - একটি হিরে চুরি এবং একেনবাবুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে ফের হাজির অনির্বাণ চক্রবর্তী। এবারের গল্পের প্রেক্ষাপট শান্তিনিকেতন। পর্বের নাম, 'শান্তিনিকেতনে সংকট মোচন'।

মন্দার - এই সিরিজের হাত ধরেই রুপোলি পর্দায় পরিচালনার দুনিয়ায় পা রাখছেন অনির্বাণ ভট্টাচার্য্য। ম্যাকবেথের গল্প অবলম্বনে তৈরি 'মন্দার' হইচই-এর প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক্যাল। সিরিজে অভিনয় করছেন সোহিনী সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget