এক্সপ্লোর

Malaika Arora and Arjun Kapoor: 'বিবাহে এখনও বিশ্বাস করি, অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চাই', অকপট মালাইকা

Malaika And Arjun Relationship: সাক্ষাৎকারে মালাইকাকে বিবাহ সংক্রান্ত প্রশ্ন করা হলে অভিনেত্রীর সোজাসাপ্টা উত্তর, 'অনেকেই ভাবেন আমি আর বিয়ের বন্ধনে বিশ্বাস করি না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল'

কলকাতা: তাঁদের সম্পর্ক একেবারে খোলা খাতার মতো। একে অপরকে আগলে রাখতে, ভালবাসার স্বীকারোক্তিতে সবসময়েই অকপট তাঁরা। বলিউডের এই জুটিকে নিয়ে অনেক চর্চা থাকলেও সেই সবকিছুকে থোড়াই কেয়ার করে তাঁরা প্রমাণ করে দিয়েছেন, শেষ কথা বলে ভালবাসাই। অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহ নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা অরোরা। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মালাইকা। আরবাজ খানের (Arbaaz Khan)-এর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল তাঁর। এই প্রাক্তন জুটির এক পুত্রও রয়েছে। সেই বৈবাহিক সম্পর্ক ভেঙে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সে অর্জুন অভিনেত্রীর থেকে বেশ কিছুটা ছোট হলেও তাঁদের রসায়ন নিয়ে কখনও কারও মনে প্রশ্ন ওঠেনি। একে অপরের মধ্যে ডুবে থাকেন তাঁরা। সেই সুর সাক্ষাৎকারের উত্তর দিতে গিয়ে ধরা পড়ল মালাইকার গলায়। 

সাক্ষাৎকারে মালাইকাকে বিবাহ সংক্রান্ত প্রশ্ন করা হলে অভিনেত্রীর সোজাসাপ্টা উত্তর, 'অনেকেই ভাবেন আমি আর বিয়ের বন্ধনে বিশ্বাস করি না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি বিয়েতে বিশ্বাস করি। অর্জুনের সঙ্গে বিয়ের কথাও আমি ভেবেছি। আমি ভালবাসা, একসঙ্গে থেকে যাওয়ায় বিশ্বাসী। তবে হ্যাঁ, কবে বিয়ের পিঁড়িতে বসছি এই সময় আমি বেঁধে দেব না কখনোই। কারণ আমি বিশ্বাস করি জীবনে সব কিছু পরিকল্পনা মাফিক হয় না। আমার তো হয় ই না। জীবনে কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই আসে, হঠাৎ নিতে হয় আর সেটাই কাম্য।'

এখানেই থামেননি মালাইকা। মুখ খোলেন তাঁর ও অর্জুনের বয়সের পার্থক্য নিয়েও। তিনি বলেন, 'পৃথিবীর অভ্যাস হল সমস্ত সম্পর্ককে দাগিয়ে দেওয়া। আমার ও অর্জুনের মধ্যে বয়সের বড় পার্থক্য রয়েছে। তবে তা কখনও আমাদের সম্পর্কে প্রভাব ফেলেনি। ওর বয়স অনুযায়ী ও ভীষণ অনুভূতিপ্রবণ, গভীরভাবে চিন্তা করতে পারে। অর্জুন স্বাধীনতা দিতে পারে, ভাবতে পারে আর ভীষণ খেয়াল রাখতে পারে। আমি অর্জুনের এই অভ্যাসগুলোর কদর করি। আমার মনে হয়, আমি জীবনের খুব ভাল সময়টা কাটাচ্ছি। পিছিয়ে পড়তে চাই না। আগামী ৩০ বছর ঠিক এভাবেই কাজ করে যেতে চাই। নতুন নতুন ভূমিকায় আবিষ্কার করতে চাই নিজেকে। আমি ঘুরে বেড়াতে চাই, অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চাই, সংসার করতে চাই। আমরা দুজনেই আমাদের সম্পর্ককে আরও এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার জন্য, পরিণতি দেওয়ার জন্য তৈরি।'

আরও পড়ুন: Sushmita Sen: কঠিন সময়ে পাশে ছিলেন রোহমান, প্রাক্তন প্রেমিকের উদ্দেশে বিশেষ বার্তা সুস্মিতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget