এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: আরবাজ খানের সঙ্গে বিয়ে কেরিয়ারে কী প্রভাব ফেলেছিল? এতদিনে মুখ খুললেন মালাইকা

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা অরোরা। তাঁদের দুজনের সন্তানও রয়েছে। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে ২০১৭ সালে বিবাহিত সম্পর্কে ইতি টানার ঘোষণা করেন তাঁরা।

মুম্বই: বছর পাঁচেক আগে বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন বলিউড অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan) এবং মালাইকা অরোরা (Malaika Arora)। ১৯ বছরের দাম্পত্যে ইতি টেনে নিজের জীবনে ব্যস্ত রয়েছেন তাঁরা। একদিকে যখন বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা, তখন অন্যদিকে আরবাজ খানেরও নতুন সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা প্রকাশ করলেন আরবাজ খানের সঙ্গে বিয়ে তাঁর কেরিয়ারে কী প্রভাব ফেলেছিল।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা অরোরা। তাঁদের দুজনের সন্তানও রয়েছে। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে ২০১৭ সালে বিবাহিত সম্পর্কে ইতি টানার ঘোষণা করেন তাঁরা। জনপ্রিয় এই জুটির দাম্পত্যে বিচ্ছেদের খবর জেনে হতাশ হন অনুরাগীরা। শোনা যায়, ২০১৬ সাল থেকেই অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আর তার জেরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে, আরবাজ খানের সঙ্গে বিয়ে হওয়ার কারণে তাঁর কেরিয়ারে কী প্রভাব পড়েছিল? কিংবা এখনই বা কী প্রভাব পড়ে সম্পর্ক না থাকার কারণে? মালাইকা অরোরা সোজা সাপটা জানিয়ে দেন যে, আরবাজ খানের সঙ্গে বিয়ে তাঁর কেরিয়ারে কোনও বাধা তৈরি করেনি কোনওদিন। 

আরও পড়ুন - Palak Tiwari: সেফ-পুত্র ইব্রাহিমের সঙ্গে ডেট, ক্যামেরা দেখেই মুখ লুকোলেন শ্বেতা কন্যা

মালাইকা অরোরা বলেন, 'আমার কেরিয়ারে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি আরবাজের সঙ্গে বিয়ে। পরবর্তীতেও কখনও আমার কেরিয়ারে বাধা তৈরি হয়নি এই সম্পর্ক। আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিই। বিবাহিত থাকাকালীনও বাধা হয়নি। যখন মা হওয়ার সিদ্ধান্ত নিই, তখনও বাধা হয়নি। আমার মনে হয় না এই সমস্ত কারণ পেশাদার জীবনে কখনও বাধা তৈরি হতে পারে বলে। আমার আশেপাশের অনেক মানুষ অনেক কথা বলেছিলেন। অনেক পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পেশাদার জীবনের ক্ষেত্রে আমি আমার নিজের সিদ্ধান্তে চলি। তাই আজও একইভাবে কাজ করে চলেছি।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই অর্জুন কপূরের সঙ্গে মালাইকা অরোরার ব্রেক আপের খবর শোনা গিয়েছিল। কিন্তু সমস্ত গুজবে জল ঢেলে অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে সমস্তটা পরিস্কার করে দেন অর্জুন। পাশাপাশি তারপরই তাঁদের একসঙ্গে রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায়।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget