News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

এনজিও-র ভিসা চেয়ে বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন মল্লিকা শেরাওয়াত

FOLLOW US: 
Share:
মুম্বই: নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রি আ গার্লকে ভারতের ভিসা দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ওই সংস্থার সহ প্রতিষ্ঠাতা ইভলিন হোলসকেনের ভিসা আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদেশমন্ত্রীকে টুইট করেছেন মল্লিকা। মল্লিকা নিজেও ফ্রি আ গার্ল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। এই এনজিও ভারতে নারী পাচার ও শিশুদের বাণিজ্যিক কারণে যৌন শোষণের বিরুদ্ধে লড়াই করে। তিনি গতকাল টুইট করে বিদেশমন্ত্রীকে বলেছেন, ফ্রি আ গার্লের সহ প্রতিষ্ঠাতার ভারতের জন্য ভিসা বারবার বাতিল হয়ে যাচ্ছে। এই এনজিও শিশু ও নারী পাচারের বিরুদ্ধে খুব ভাল কাজ করে। দয়া করে সাহায্য করুন। [embed]https://twitter.com/mallikasherawat/status/962923451030814720?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fmallika-sherawat-requests-sushma-swaraj-to-help-ngo%25e2%2580%2589founder-get-visa-790878[/embed] মল্লিকা ফ্রি আ গার্লের নিজস্ব কার্যক্রম স্কুল ফর জাস্টিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এর মাধ্যমে যৌনপল্লী থেকে উদ্ধার মেয়েদের শিক্ষা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আইনজীবী হয়ে বিচারবিভাগে কাজ করতে পারে তারা। মল্লিকার আশা, সুষমা তাঁর টুইটের ইতিবাচক জবাব দেবেন।
Published at : 13 Feb 2018 08:45 AM (IST) Tags: NGO Tweet sushma swaraj mallika sherawat

সম্পর্কিত ঘটনা

Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!

Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!

Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?

Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?

Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া

Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া

Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!

Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!

Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!

Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!

বড় খবর

Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা

Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা

New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?

New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?

FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?

FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?

LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !

LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !