এক্সপ্লোর

Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

দীপাবলির দিন ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের দাদু ডঃ রাম হিঙ্গোরানি। আবেগঘন পোস্ট অভিনেতার বোন সৌম্যার।

মুম্বই: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের পরিবারে নেমে এল শোকের ছায়া। দীপাবলির উৎসবের দিনই প্রয়াত হয়েছেন অভিনেতার দাদু ডঃ রাম হিঙ্গোরানি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ৮ নভেম্বর, দীপাবলির দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের এই প্রবীণ সদস্যের প্রয়াণের খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। রণবীরের পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেতার বোন সৌম্যা হিঙ্গোরানি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে প্রিয় দাদুকে স্মরণ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট 

ডঃ রাম হিঙ্গোরানির প্রয়াণের খবর জানিয়ে লিখেছেন, ৯৬ বছর বয়সেও তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর। তাঁর জীবনকে শুধু শোকের মধ্যে দিয়ে স্মরণ করার পরিবর্তে উদযাপন করা উচিত। সৌম্যার কথায়, দীপাবলির দিনই শান্তিতেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাঁর দাদু। এমন এক শুভ সময়ে তিনি প্রয়াত হয়েছেন, যা পরিবারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

৯৩ বছর বয়সেও নাচ, প্রাণশক্তিতে ভরপুর ছিলেন রণবীরের দাদু

রণবীর সিংয়ের সঙ্গে তাঁর দাদুের সম্পর্কও ছিল অত্যন্ত মিষ্টি। দাদুর সঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে আগেও ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। ২০২৩ সালে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রচারের সময় রণবীর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ৯৩ বছর বয়সেও ছবির জনপ্রিয় গান 'হোয়াট ঝুমকা'-র তালে নাচছেন তাঁর দাদু।

শুধু তাই নয়, গায়ে ছিল 'টিম রকি' লেখা টি-শার্ট। মজার ছলে তাঁর আবদার ছিল, টিক্কি নয়, তাঁর জন্য যেন টেকিলা আনা হয়! দাদুর সেই প্রাণবন্ত স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরাও। সেই ভিডিও শেয়ার করে রণবীর লিখেছিলেন, তাঁর দাদু আসলে 'রকস্টার'। ৯৩ বছর বয়সেও তাঁর এই উদ্যম ছিল দেখার মতো।

৯৪ বছর বয়সেও ভোট দিতে গিয়েছিলেন

শুধু নাচ বা মজার মুহূর্ত নয়, জীবনের শেষ বয়সেও দায়িত্ব পালনে পিছিয়ে ছিলেন না ডঃ রাম হিঙ্গোরানি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচণ্ড গরম উপেক্ষা করেও ভোট দিতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৯৪ বছর। দাদুর ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রণবীর জানিয়েছিলেন, বাইরে তাপমাত্রা বেশি থাকলেও নিজের নাগরিক দায়িত্ব পালন করতে পিছপা হননি তাঁর দাদু।

রণবীরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক পোস্ট নেই

ডঃ রাম হিঙ্গোরানির মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজের দাদুকে নিয়ে কোনও আনুষ্ঠানিক পোস্ট করেননি রণবীর সিং। তবে দাদুর সঙ্গে তাঁর পুরনো ছবি ও ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। পরিবারের এই প্রবীণ সদস্যের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget