এক্সপ্লোর

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীকে সাত-আট মাস ধরে ফোন, অশ্লীল মেসেজ পাঠিয়ে গ্রেফতার যুবক

মুম্বই:  জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীকে গত সাত-আট মাস ধরে টেলিফোন করা এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার ২৩ বছরের এক তরুণ। সোনারিকা ভাদোরিয়া নামে ওই অভিনেত্রী তেলগু ছবিতেও অভিনয় করেছেন। একটি চ্যানেলে 'পার্বতী' ও 'দেবোঁ কে দেব' সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন। সোনারিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত সাত-আট মাস ধরে ওই ব্যক্তি তাঁকে লাগাতর ফোন করতেন, মেসেজ পাঠাতেন। এতে খুবই বিরক্ত লাগত। মেসেজ দেখে ভয়ও লাগত। একটা সময় অভিযুক্তের মোবাইল নম্বর ব্লক করে দেন তিনি। কিন্তু নম্বর পাল্টে ফের ফোন ও মেসেজ পাঠানো শুরু করেন ওই অভিযুক্ত। প্রায় ২৫ টি মোবাইল নম্বর থেকে তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন। কয়েকদিনের জন্য মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন সোনারিকা। সেই সময় অভিযুক্ত তাঁর আত্মীয়স্বজন, এমনকি বাবাকেও ফোন করতে শুরু করেন। প্রথমে উপেক্ষা করলেও গত ফ্রেব্রুয়ারিতে সোনারিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহারাষ্ট্রের নকশাল অধ্যুষিত কুরখেদা থেকে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অভিযুক্ত খুবই গরিব পরিবারের ছেলে। কলা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। সোনারিকাকে তাঁর খুব ভালো লাগত। এই কারণে বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে তিনি সোনারিকার নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। তথ্যপ্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 15802426_706370436187463_78 উল্লেখ্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিকিনি পরিহিত ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়ে তা সরিয়ে নিয়েছিলেন সোনারিকা। পরে সেই ছবিই ফের পোস্ট করে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Nana Patekar Death: ফ্লাইটে দেখা, সত্যজিৎ-রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা.. নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণা চৈতি ঘোষালের
ফ্লাইটে দেখা, সত্যজিৎ-রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা.. নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণা চৈতি ঘোষালের
Nana Patekar Death: হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
Nana Patekar Demise: 'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
Nana Patekar: আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget