এক্সপ্লোর

'Eta Amader Golpo': মানসী সিন্হার পরিচালনায় শাশ্বত-অপরাজিতা জুটি, প্রকাশ্যে 'এটা আমাদের গল্প' ছবির টিজার

New Movie Update: এই গল্প শুধু দুটি মানুষের নয়, আরও অনেক মানুষের গল্প। এই ছবি তাদের গল্প বলবে যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষ। এই ছবি অন্য ধরনের এক ভালবাসার গল্প বলবে।

কলকাতা: ক্যামেরার সামনে নয়, এবার ক্যামেরার পিছনে অভিনেত্রী মানসী সিন্হা (Manasi Sinha), বা বলা ভাল পরিচালক মানসী সিন্হা। আসছে তাঁর পরিচালনায় তৈরি প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। এক কথায় বলা চলে এটি একটি মিষ্টি প্রেমের গল্প। ছবির নাম ঘোষণা, পোস্টার প্রকাশ হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। ('Eta Amader Golpo' Teaser Out)

মানসী সিন্হার 'এটা আমাদের গল্প' ছবির টিজার মুক্তি পেল

মানসী সিন্হা পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রোযোজিত 'এটা আমাদের গল্প' ছবির টিজার মুক্তি পেল। নির্মাতাদের তরফে বলা হয়, এই গল্প শুধু দুটি মানুষের নয়, আরও অনেক মানুষের গল্প। এই ছবি তাদের গল্প বলবে যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষ। এই কাহিনিতে, দুটি সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের সম্পর্ক দেখা যাবে।

আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।

এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, সেই গল্পটাই বলবে 'এটা আমাদের গল্প' ছবিটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saswata Chatterjee (@saswatachatterjeeofficial)

আরও পড়ুন: Mirzapur Season 3 Teaser: অপেক্ষার অবসান হবে আজ? 'মির্জাপুর ৩' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত ও সন্দীপ ভট্টাচার্যকে। প্রাঞ্জল দাসের পরিচালনায় তৈরি হয়েছে নেপথ্য সঙ্গীত। ছবিতে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বসু, কাজল চট্টোপাধ্যায়, মনস্বীতা ঠাকুরের কণ্ঠে গান রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'এটা আমাদের গল্প'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget