এক্সপ্লোর

বিকাশ দুবের বায়োপিকে অভিনয় করছেন না, 'ভুল খবর', জল্পনা ওড়ালেন মনোজ বাজপেয়ী

ক্রাইম থ্রিলারকে হার মানাল কানপুরের ক্লাইম্যাক্স। গ্রেফতারের পরদিনই এনকাউন্টারে মৃত্যু হল কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের।

মুম্বই: বৃহস্পতিবার কানপুরে ৮ পুলিশ খুনের ঘটনায় অভিযুক্ত বিকাশ দুবেকে উজ্জ্বয়িনীর মন্দির থেকে গ্রেফতার করা হয়। পরদিনই কানপুরে আসার পথে 'দুর্ঘটনা', এনকাউন্টারে মৃত্যু হয় ডনের। দুর্ঘটনায় আহত হন ৬ পুলিশকর্মীও। এহেন এনকাউন্টারের সঙ্গে বলিউডি চিত্রনাট্যের মিল পাচ্ছেন অনেকেই। এমন কথাও শোনা যাচ্ছে, বিকাশের বায়োপিকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। কিন্তু সেই কথা একেবারেই উড়িয়ে দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট।

সম্প্রতি এক বিনোদনমূলক খবরের ওয়েবসাইট দাবি করে, মনোজ বিকাশ দুবের বায়োপিকে কাজ করতে চলেছেন। সেই খবরটিকেই রিট্যুইট করে তিনি লেখেন 'ভুল খবর'!

মনোজ অনুরাগীরাও হতবাক এমন তুলনায়!

গ্রেফতারের পরদিনই এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। পুলিশের দাবি, দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার পর, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালায় বিকাশ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। কিন্তু, তাহলে শরীরের ওপরের অংশে কেন গুলি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

'সত্য', 'শূল'-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গেছে মনোজ বাজপেয়ীকে। অন্ধকারজগতের কার্যকলাপের কাহিনি-নির্ভর এই ছবিগুলি যথেষ্ট জনপ্রিয়ও হয়। মনোজ বাজপেয়ীকে শেষ দেখা গিয়েছিল সোনি লাইভের 'ভোঁসলে'তে। এই ছবিতে তাঁকে এক পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেখানে অন্য জায়গা থেকে মুম্বইতে আসা মানুষদের স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করতে দেখা যায় মনোজ অভিনীত চরিত্রটিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh: প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
Harish Rana: দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
Dhurandhar: 'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
Dev-Subhashree: কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!
কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
Embed widget