এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

বদলে গেল রাজকুমার-কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির নাম

দেশ জোড়া মনোরোগ বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষও আপত্তি তুলেছিলেন ছবির নাম নিয়ে। বলেছিলেন, ছবির নামটি বৈষম্যমূলক, অপমানজনক এবং অমানবিক। তাই নেওয়া হয় বদলের সিদ্ধান্ত

মুম্বই:  রাজকুমার রাও এবং কঙ্গনা রানাউত অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির নাম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।  দেশ জোড়া মনোরোগ বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ আপত্তি তুলেছিলেন ছবির নাম নিয়ে। তাই সেন্সর বোর্ডে ছাড়পত্র পাবার পরও আটকে ছিল ছবির মুক্তি। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন জোশীর কাছে তাঁরা এই মর্মে অভিযোগও করেছিলেন যে, ছবির নামটি বৈষম্যমূলক, অপমানজনক এবং অমানবিক। কারণ ‘মেন্টাল’ শব্দটির প্রয়োগ মনোরোগীদের পক্ষে মর্যাদা হানিকর। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ছাড়াও বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিল দীপিকা পাড়ুকোনের মানসিক স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত সংস্থাও। ছবির পরিচালক প্রকাশ কভেলামোডি এরপর সিদ্ধান্ত নেন ছবির নাম পরিবর্তনের। বালাজি টেলিফিল্মসের মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির নাম বদলে রাখা হচ্ছে, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। এই নামটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ডও। একটি সাক্ষাৎকারে ছবির অভিনেত্রী কঙ্গনা জানান, ‘ছবির নামে একটি ছোট্ট পরিবর্তন করা হয়েছে। আগের নামটার মধ্যে কোথাও একটা রুক্ষতা ছিল। পরিবর্তিত নামটি বেশ যথাযথ হয়েছে। ছবিটি মুক্তির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ছবির প্রযোজক একতা কপূর এর আগেই জানিয়েছেন, ছবির নামে কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য নেই। যদি তা হয় তা একান্তই অনিচ্ছাকৃত। নাম বিতর্ক সামলে আপাতত মুক্তির অপেক্ষায়‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। সব ঠিক থাকলে আগামী ২৬ শে জুলাই রুপোলি পর্দায় আসতে চলেছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
Sunita on Govinda: গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
Diljit Dosanjh Concert: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
Shyamoupti Mudly: কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?
কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget