এক্সপ্লোর

Mika Singh Update: প্রবল বৃষ্টিতে বিকল গাড়ি, গভীর রাতে মুম্বইয়ের রাস্তায় মিকার পাশে ২০০ জন

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের রাস্তায় গভীর রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময়ই রাস্তায় গাড়ি বিকল হয়ে যায় মিকা সিংহের। কিন্তু প্রায় ২০০ জন মানুষ এগিয়ে গেল বলিউডের গায়ককে সাহায্য করতে।

মুম্বই: প্রবল বৃষ্টি। মুম্বইয়ের রাস্তায় গভীর রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময়ই রাস্তায় গাড়ি বিকল হয়ে যায় মিকা সিংহের। চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু প্রায় ২০০ জন মানুষ এগিয়ে গেল বলিউডের গায়ককে সাহায্য করতে। আর এরপরই বিপদের হাত থেকে রক্ষা পেলেন। 

জুলাই মাসে মুম্বইয়ে ভীষণ বৃষ্টি হয়। সোমবার ভোর তিনটের দিকে গাড়ি চালিয়ে ফিরছিলেন মিকা। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী আকাঙ্খা পুরী। সেই সময় হঠাৎই রাস্তায় তাঁদের গাড়ি বন্ধ হয়ে যায়। মূলত গাড়িতে জল ঢুকে যাওয়াতেই এই সমস্যা। কিন্তু এরপরই সেখানকার প্রচুর সাধারণ মানুষ এগিয়ে আসেন মিকাকে সাহায্য করতে। 

রাহুল বৈদ্যের রিসেপশন পার্টির অনুষ্ঠান থেকে একসঙ্গে গাড়িতে ফিরছিলেন মিকা। গাড়ির চালকের আসনে ছিলেন মিকা নিজেই। রাস্তায় অতিরিক্ত জল জমে যাওয়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। সেই সময়ই প্রায় রাস্তায় থাকা ২০০ জন মিকাকে বিপদের হাত থেকে রক্ষা করেন। প্রত্যেকেই তখন নিজেরা ছাতা নিয়ে ছিলেন তাঁদের সঙ্গে। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গাড়ির ভেতরে বসে আছেন মিকা ও আকাঙ্খা। ২ জনে ভেতরে কথাও বলছেন। আর তাঁদের গাড়িটি ঘিরে রয়েছেন প্রচুর সাধারণ মানুষ। সেই ভিডিওতে মিকাকে কথাও বলতে শোনা যায়। সেখানে মিকা বলছেন, 'আমার গাড়িটি বিকল হয়ে গিয়েছে। তবে এখানে কমপক্ষে প্রায় ২০০ জন মানুষ রয়েছেন। তাঁরা সবাই আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। ওদের সবার জন্য হাততালি।'

মুম্বইয়ের সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন মিকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিকা লিখেছেন, 'ইয়েস...মুম্বইকররাই সেরা।' আকাঙ্খাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'মুম্বইকরদের স্পিরিট দেখে সত্যিই ভীষণ ভাল লাগল।'

পঞ্জাবি সঙ্গীত শিল্পী মিকা বলিউডের একাধিক গান করেছেন। খুব জনপ্রিয় শিল্পী তিনি সঙ্গীত জগতে। অন্যদিকে আকাঙ্খাও অনেক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁদের ২ জনের ছবিও ভাইরাল হয়েছে অনেকবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget