এক্সপ্লোর

Mimi Chakraborty: সামনেই নতুন ছবি মুক্তি, তার আগে ফের নতুন চমকের ইঙ্গিত মিমির!

Mimi Chakraborty's New Work: সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সাদা শাড়িতে একটি নৌকার ওপর বসে রয়েছেন তিনি। পরণে সাদা সাড়, এলোমেলো চুল, মুখে আলগা হাসি

কলকাতা: নতুন চমক নিয়ে আসছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কোনও রাজনৈতিক কাজ নয়, বিনোদন দুনিয়ায় নতুন কাজ আসতে চলেছে নায়িকার, তবে তা কোনও ছবি, নাকি কোনও মিউজিক ভিডিও, তার আঁচ দিলেন না অভিনেত্রী। অনুরাগীদের মনে প্রশ্ন জিইয়ে রেখে দিলেন তিনি। আর সেই দলে নাম লেখালেন ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীরাও। তাঁরাও আন্দাজ করতে শুরু করলেন, অনুরাগীদের জন্য কোন নতুন চমক আনতে চলেছেন মিমি?  

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সাদা শাড়িতে একটি নৌকার ওপর বসে রয়েছেন তিনি। পরণে সাদা সাড়, এলোমেলো চুল, মুখে আলগা হাসি। নদী আর মায়াবি আলোয় সুন্দর দেখাচ্ছে তাঁকে। ভিডিওটিতে কোনও আওয়াজ নেই। সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট ভিডিও শেয়ার করে মিমি লিখেছেন, 'কেউ কি কিছু আন্দাজ করতে পারছেন?'

এই ভিডিওতে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) লিখেছেন, 'নতুন গান আসছে'। অন্যদিকে পার্নো মিত্র (Parno Mitra) আবার মুগ্ধ মিমির সৌন্দর্য্যে। ভিডিওতে খুনসুটি করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তবে ঠিক কী নতুন কাজ আসছে, তা খোলসা করেননি মিমি। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রত্যেক বছরই পুজোর আগে একটি নতুন গান মুক্তি পায় সেখানে। অনুরাগীরা আন্দাজ করছেন, এবার পুজোয় ফের নতুন গান আসতে চলেছে তৃণমূল সাংসদ অভিনেত্রীর। 

অন্যদিকে, পুজোয় মুক্তি পাবে মিমির নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)।

এই প্রথম থ্রিলার ঘরানার ছবিতে পা রাখছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। পুজোয় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির। অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছিলেন 'নতুন কাজ'-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

আরও পড়ুন: Don 3 Update: কিয়ারা নন, 'ডন' রণবীরের বিপরীতে 'জঙ্গলি বিল্লি' কি কৃতি শ্যানন?

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget