এক্সপ্লোর

MImi Chakraborty: বনগাঁয় মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, তদন্তে গিয়ে আক্রান্ত ৬ পুলিশ কর্মী

Entertainment News: দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি  ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছিল মিমি চক্রবর্তীর অনুষ্ঠান চলাকালীনই সেখানে এক ব্যক্তি মঞ্চে উঠে সেই অনুষ্ঠান থামিয়ে দেন।

কলকাতা: বনগাঁর (Bangaon incident) এক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে (MImi Chakraborty) হেনস্থার অভিযোগে চারিদিকে শোরগোল। এবার এই ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত, জখম ৬ পুলিশ কর্মী।

দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি  ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছিল মিমি চক্রবর্তীর অনুষ্ঠান চলাকালীনই সেখানে এক ব্যক্তি মঞ্চে উঠে সেই অনুষ্ঠান থামিয়ে দেন। মিমিকে মঞ্চ ছাড়ার জন্যও বলেন ওই ব্যক্তি। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী। এই বিষয়ে আইনি পথ অবলম্বন করেছিলেন মিমি। উল্টে মিমির বিরুদ্ধেই দেরি করে আসার অভিযোগ তুলেছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী।

উদ্যোক্তাদের দাবি ছিল, রাত সাড়ে ১০টায় আসার কথা ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি আসেন ১১টা ৪৫ নাগাদ। কিন্তু অনুষ্ঠানের পুলিশ পারমিশন রাত ১২টা পর্যন্ত থাকায়, ১২টা ১০ নাগাদ সম্মানের সঙ্গে মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এমনকী তাদের আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর লেখা সমস্ত অভিযোগ আসলে বনগাঁরই অপমান।

এই ঘটনায় ইতিমধ্যেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তের সময়ই পুলিশকর্মীরা আক্রান্ত হন। পুলিশের তরফে এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। গ্রেফতার হয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা-সহ মোট তিনজন ব্যক্তিকে।

মিমির যে পোস্ট ঘিরে প্রাথমিকভাবে তর্ক-বিতর্কের শুরু সেখানে অভিনেত্রী লিখেছিলেন, 'আমাকে সদ্যই বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুবক সংঘ ক্লাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনুষ্ঠান করার সময়ে, মাঝপথে আমায় হঠাৎ বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে চলে যেতে। আমাকে আগে থেকে এই বিষয়ে একেবারেই কিছু বলা হয়নি। হঠাৎ, একেবারে দর্শকদের সামনে আমাকে এসে বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে।'

মিমি আরও লেখেন, 'দর্শকাসনে অনেক মানুষ ছিলেন যাঁরা আমার সঙ্গে একবার দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। অনেক মানুষ অপেক্ষা করছিলেন একটা ছবি তুলবেন বলে আমার সঙ্গে। কিন্তু আমি মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হই। এখানেই শেষ নয়, মাইক্রোফোনে, সমস্ত দর্শকদের সামনে আমার সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক সমস্ত মন্তব্য করা হয়। এটা শুধু অপমানজনকই নয়, জনসমক্ষে আমার মানহানি। যদিও আমি নিয়ম মেনে, একটা কথাও না বলে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাই। তবে আমি এই বিষয়টা নিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছি।' 

অভিযোগ-পাল্টা অভিযোগের পর এই ঘটনায় এবার করা হল গ্রেফতার।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget