এক্সপ্লোর

Mimi Chakraborty: 'এক হোক আমাদের স্বর, আমাদের লড়াই', সোশ্যাল মিডিয়ায় আক্রমণের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ডাক মিমির

Mimi Chakraborty News: বর্তমানে আরজি কর হাসপাতালে ডিউটিরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। আঁচ পড়েছে বিদেশেও

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছিলেন, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এখানেই থামেননি অভিনেত্রী। তিনি অভিযোগও দায়ের করেছেন ওই আক্রমণের বিরুদ্ধে। আর এবার একসঙ্গে লড়াই করার ডাক দিলেন মিমি। আরজি কর কাণ্ডের আবহে যেন অর্থবহ তাঁর এই ডাক। 

বর্তমানে আরজি কর হাসপাতালে ডিউটিরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। আঁচ পড়েছে বিদেশেও। গত মঙ্গলবারের ঘটনা। গোটা রাজ্য,  দেশ, বিশেষ করে এই বাংলা যখন তোলপাড় আরজি করের নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে (RG Kar News), তখনই অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী  পোস্ট করেন দুটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে প্রকাশ্যেই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার ঠিক ২ দিন পরেই, অভিনেত্রী জানালেন, এই ঘটনায় এফআইআর (FIR) দায়ের সম্ভব হয়েছে।

এরপরে আরও একটি এক্স (সাবেক ট্যুইটার) করেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, 'যাঁরা আমার মতো পরিস্থিতিতে রয়েছেন বা এই ধরণের অভিজ্ঞতা হয়েছে, সবাই এগিয়ে আসুন। এক হয়ে যাক আমাদের স্বর। আমাদের লড়াই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে ..তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ' অর্থাৎ, দুর্ভাগ্যবশত, জীবনে কখনও না কখনও হেনস্থার শিকার হননি, এমন মেয়ে প্রায় নেই। আর সেই সমস্ত মহিলাকেই এবার অপরাধের বিরুদ্ধে, এক হওয়ার ডাক দিয়েছেন মিমি চক্রবর্তী। মিমির এই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেকেই।

আরজি কর কাণ্ড নিয়েও সরব হয়েছিলেন তিনি। দাবি তুলেছিলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। তাঁর কথায়, 'এই অপরাধের এমন শাস্তি হওয়া উচিত যে, এমন অপরাধ আগামীদিনে করার আগে কেউ যেন ১০০ বার ভাবে'

 

আরও পড়ুন: Ditipriya Roy: জনপ্রিয় ধারাবাহিকে ফের নায়িকার ভূমিকায়, ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget