এক্সপ্লোর

Raktabeej: বোলপুরে 'শ্রেষ্ঠ সহ অভিনেতা' খুঁজে পেলেন মিমি! আবির নন, তাহলে কে?

'Raktabeej' Update: 'রক্তবীজ' ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদারের, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডল। 

কলকাতা: বোলপুরে 'রক্তবীজ'-এর (Raktabeej) খোঁজে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে রক্তবীজের খোঁজ মিলেছে কিনা জানা না গেলেও মিমি খুঁজে পেয়েছেন শ্রেষ্ঠ সহ-অভিনেতাকে। এবং তিনি আবীর নন। তাহলে কে?

মিমির শ্রেষ্ঠ সহ-অভিনেতা কে?

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত আগামী ছবি 'রক্তবীজ'-এ একসঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। ছবির শ্যুটিং চলছে বোলপুরে। সেখানেই হাজির মিমি ও আবিরের চারপেয়ে 'সহ-অভিনেতা'। মিমি চক্রবর্তী এমনিতেই পশুপ্রেমী। তাঁর নিজেরও একাধিক সারমেয় রয়েছে। ফলে সেটে যদি 'অভিনেতা' সারমেয় থাকে, তাহলে সকলকে ছেড়ে তাকেই যে শ্রেষ্ঠ বলবেন তিনি তা বলাই বাহুল্য। 

শনিবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে সোনাঝুরির বনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে সারমেয়। সেও অভিনেতা বলে কথা। কাজ করে ক্লান্ত নিশ্চয়ই। আর তাকে আদর করতে ব্যস্ত দুই তারকা। মিমি একেবারে তার পাশেই বসেই পড়েছেন। অনেক চেষ্টা করলেন তার থেকে একটা 'হাই ফাইভ' আদায় করার। কিন্তু সারমেয়র বিশেষ মন নেই তাতে। অন্যদিকে সেই সুযোগে চারপেয়েকে জমিয়ে আদর করে দিলেন আবির। মিষ্টি খুনসুটির ভিডিও পোস্ট করে মিমি লিখলেন, 'সর্বকালের সেরা সহ-অভিনেতা'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

 

প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাস্টিংয়ের তালিকা বেশ লম্বা। 'রক্তবীজ'-এ মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। 

আরও পড়ুন: Dev-Rukmini: 'আনটিল নেক্সট টাইম...', মলদ্বীপ থেকে অবশেষে একসঙ্গে ছবি পোস্ট দেব-রুক্মিণীর

শান্তিনিকেতনে শ্যুটিং করতে মিমি ও আবির ছাড়াও গিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। জোরকদমে চলছে শ্যুটিং। ইতিমধ্যে কিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতাতেও।সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget