এক্সপ্লোর

Dev-Rukmini: 'আনটিল নেক্সট টাইম...', মলদ্বীপ থেকে অবশেষে একসঙ্গে ছবি পোস্ট দেব-রুক্মিণীর

Dev-Rukmini Picture Together: সম্প্রতি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং শেষ করেছেন রুক্মিণী। অন্যদিকে আপাতত 'বাঘাযতীন'-এর শ্যুটিং স্থগিত রয়েছে।

কলকাতা: অবশেষে এক ফ্রেমে 'বাঘাযতীন' ও 'বিনোদিনী'। মলদ্বীপে (Maldives) বেশ কিছুদিন ধরেই ছুটি কাটাচ্ছিলেন রিয়েল লাইফ জুটি (Real Life Couple) দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। যদিও একসঙ্গে তাঁদের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়নি এতদিন। অবশেষে অনুরাগীদের সেই সাধ মেটালেন রুক্মিণী।

'আগামী সময় পর্যন্ত..'

সূর্য অস্তগামী। সামনে নীল জল। লম্বা টানা সেতু ধরে হাতে হাত রেখে হেঁটে চলেছেন যুগলে। দেব ও রুক্মিণী মৈত্র। মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। রুক্মিণী সম্প্রতি শেষ করেছেন 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। অন্যদিকে ওড়িশায় 'বাঘাযতীন' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব। নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাঁরা ছুটি কাটাতে গিয়েছিলেন মলদ্বীপে। একের পর এক ছবিতে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সোশ্যাল মিডিয়া। কিন্তু সর্বত্রই একা ছবি তাঁদের। আলাদা আলাদা ছবি পোস্ট করলেও অনুরাগীদের বুঝতে বাকি ছিল না যে 'ভেকেশন'-এ তাঁরা একে অপরের সঙ্গী। তাই দুই তারকার একসঙ্গে ছবির অপেক্ষায় ছিলেন সকলেই। অবশেষে সেই সুযোগ ঘটল অনুরাগীদের। ছুটি কাটিয়ে ফেরার সময় একসঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা। লিখলেন, 'আনটিল নেক্সট টাইম...'। ছবি পোস্ট হতেই ভালবাসার ফোয়ারা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Bholaa box office collection Day 2: দ্বিতীয় দিনে নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয় দেবগণের 'ভোলা'?

প্রসঙ্গত, সম্প্রতি রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Notir Upakhyan) ছবির শ্যুটিং শেষ করেছেন রুক্মিণী। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থও হয়ে পড়েন তিনি। ভাইরাল ফিভারে (Viral Fever) আক্রান্ত হন অভিনেত্রী-সহ টিমের সিংহ ভাগ সদস্য। কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে নির্বিঘ্নে শেষ হয়েছে শ্যুটিং। অন্যদিকে ওড়িশায় 'বাঘাযতীন'-এর (Baghajatin) শ্যুটিং চলাকালীন আহত হন দেব। চোখে আঘাত লাগে। সেই অবস্থাতেই টিমের সঙ্গে অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানিয়েছিলেন। ছবিতে দেবের চোখে মোটা ব্যান্ডেজ নজরে পড়ে সকলের। সেই আঘাতও সারিয়ে উঠেছেন তিনি। তবে আপাতত 'বাঘাযতীন'-এর শ্যুটিং স্থগিত রয়েছে। 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget