এক্সপ্লোর

Mimi Chakraborty: লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছেন মিমি চক্রবর্তী? রইল ভিডিও

মিমি চক্রবর্তীকে খুব শীঘ্রই দেখা যাবে 'খেলা যখন' ছবিতে। সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’র পর আবার একসঙ্গে পুপে-গোরা।

কলকাতা: অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের জীবনে যখন যা করেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), তা শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। নিজের ইনস্টাগ্রামে সারাদিনের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। কখনও তাঁকে তাঁর পোষ্য সন্তানদের সঙ্গে খেলতে দেখা যায়। আবার কখনও রূপচর্চা করতে। আজ বেশ মজাদার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে গাছ থেকে স্ট্রবেরি তুলে খেতে দেখা যাচ্ছে। 

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে যে ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাতে দেখা যাচ্ছে, স্ট্রবেরি বাগানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর ঘুরতে ঘুরতে গাছ থেকে পেড়ে স্ট্রবেরি খেতে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, অভিনেত্রীর স্ট্রবেরি খাওয়ার কায়দাও বেশ মজাদার। এমন সুন্দর একটা ভিডিও পোস্ট করে মিমি চক্রবর্তী লিখেছেন, 'স্বর্গ'। তবে, অভিনেত্রী স্ট্রবেরি খাওয়ার কায়দা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা। তাঁরাও মজাদার কমেন্ট করেছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, 'লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছেন?' আবার কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'আই লভ স্ট্রবেরি'। বেশিরভাগ নেট নাগরিকই ভালোবাসার ইমোজি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন।

আরও পড়ুন - Prithviraj New Release Date: ঘোষণা হল 'পৃথ্বীরাজ' ছবির নতুন মুক্তির দিন

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীকে খুব শীঘ্রই দেখা যাবে 'খেলা যখন' ছবিতে। সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। জানা গিয়েছে, ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে এসেছে সে। অতীত এবং বর্তমানের সঙ্গে অনবরত লড়াই করে যেতে হয় তাঁকে। একটি ভয়াবহ গাড়ি দুঘর্টনায় ছেলেকে হারিয়ে ফেলে ঊর্মি ও সাগ্নিক। এরপর তার মৃত শিশুকে নিয়ে অনবরত দুঃস্বপ্ন দেখে ঊর্মি। তার স্বপ্নে এমন কিছু ঘটনা আসতে থাকে যার বাস্তব কোনও ভিত্তি নেই। বাস্তব না স্বপ্ন, কোনটা সত্যি! দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে 'খেলা যখন'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget