এক্সপ্লোর

Prithviraj New Release Date: ঘোষণা হল 'পৃথ্বীরাজ' ছবির নতুন মুক্তির দিন

একে একে ফের যখন নির্মাতারা তাঁদের ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করছে, তখন অক্ষয় কুমারও (Akshay Kumar) তাঁর ছবি 'পৃথ্বীরাজ'-এর (Prithviraj) নতুন মুক্তির দিন ঘোষণা করলেন।

মুম্বই: করোনা পরিস্থিতির জন্য গত বছর একাধিক বলিউড ছবির মুক্তি আটকে ছিল। পরবর্তীকালে ফের মুক্তির দিন ঘোষণা হলেও, করোনার তৃতীয় ঢেউ আসার ফলে ফের বহু ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। করোনার তৃতীয় ঢেউ আসার ফলে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার কিংবা ৫০ শতাংশ দর্শকের অনুমতি নিয়ে খোলা রাখার কথা জানা যায়। আর সেই কারণেই 'জার্সি', 'ট্রিপল আর', 'রাধে শ্যাম'-এর মতো বহু প্রতীক্ষিত ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। মুক্তি স্থগিত হয়ে যায় অক্ষয় কুমার (Akshay Kumar) ও মানুষী চিল্লার (Manushi Chillar) অভিনীত 'পৃথ্বীরাজ' (Prithviraj) ছবিরও। একে একে ফের যখন নির্মাতারা তাঁদের ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করছে, তখন অক্ষয় কুমারও তাঁর ছবি 'পৃথ্বীরাজ'-এর নতুন মুক্তির দিন ঘোষণা করলেন।

আরও পড়ুন - Top Entertainment News Today: সৃজিতের ছবিতে গীতিকার গুলজার, প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির ট্রেলার, এক নজরে সেরা বিনোদনের খবর

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর নতুন মুক্তির দিন ঘোষণা করে লেখেন, 'আগামী ৩রী জুন বড় পর্দায় হিন্দি, তালিম ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে 'পৃথ্বীরাজ'। প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে শীঘ্রই।' এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী মানুষী চিল্লারয তিনিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। এর আগে এই ছবির মুক্তির দিন নির্ধারিত হয় ১০ জুন। কিন্তু পরে তা স্থগিত হয়ে যায়। নতুন মুক্তির দিন হিসেবে ৩রা জুন ঘোষণা হল। এই ছবিতে অক্ষয় কুমার, মানুষী চিল্লার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ প্রমুখ অভিনেতারা।

প্রসঙ্গত, এক সাক্ষাতকারে মানুষী চিল্লার (Manushi Chillar) বলেন, 'অবশেষে আমরা জানতে পেরেছি যে কবে সিনেমা হলে 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে। খুবই উত্তেজিত আমরা সকলে। আমি খুবই ভাগ্যবান যে কেরিয়ারের প্রথম ছবিতেই এমন সুযোগ পেয়েছি। আশা করছি আমি এই সুযোগের প্রতি যথার্থ সুবিচার করতে পেরেছি। বাকিটা তো দর্শক জানাবেন। রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করার জন্য আমি খুবই পরিশ্রম করেছি। এমন চরিত্রে অভিনয় করার জন্য আমার উপর অনেক বড় দায়িত্ব ছিল। এটা ভেবেই রোমাঞ্চ অনুভব করছি যে, এই ছবিতে আমার লুক দেখে দর্শক উত্তেজনা প্রকাশ করেছেন। আশা করছি আমার অভিনয়ও দর্শকের ভালো লাগবে। আর সেটাই হবে আমার সবথেকে বড় পরীক্ষা।

সেরা শিরোনাম

Bollywood News: ‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী
‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী
Bipasha Basu: সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
Big Boss Bangla: বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
Ranojoy Bishnu: পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!
পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!

ভিডিও

Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget