এক্সপ্লোর

জমকালো শাড়ির সঙ্গে ভারী সোনায় 'লক্ষ্মী' সাজে নজরকাড়া মিমি

জমকালো শাড়ি আর সোনায় গয়না সামলে তিনি হাত লাগিয়েছেন বাড়ির পুজোর কাজে। রুপোলি পর্দার নায়িকা বা মঞ্চের নেত্রী নন, কোজাগরী লক্ষ্মীপুজোয় মিমি চক্রবর্তী যেন ঘরের মেয়ে।

কলকাতা: জমকালো শাড়ি আর সোনায় গয়না সামলে তিনি হাত লাগিয়েছেন বাড়ির পুজোর কাজে। নিজের হাতে সাজিয়েছেন পুজোর থালা, ফুল, প্রসাদ। রুপোলি পর্দার নায়িকা বা মঞ্চের নেত্রী নন, কোজাগরী লক্ষ্মীপুজোয় মিমি চক্রবর্তী যেন ঘরের মেয়ে।

সোশ্যাল মিডিয়ায় বাড়ির লক্ষ্মীপুজোর ছবি শেয়ার করে নিলেন মিমি চক্রবর্তী। ঝলমলে সাজ আর ভারী গয়নায় লক্ষ্মীপুজোয় সন্ধেতে নজর কাড়লেন অভিনেত্রী সাংসদ। মিমির কসবার আবাসনেই লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছিল। কেবল মিমি নয়, পুজোয় উপস্থিত ছিলেন মিমির মাও। নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করেন মিমি। অঞ্জলি দেন, অংশ নেন পুজোতেও। কেবল এই বছর নয়, প্রতি বছরই মিমির বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়। শাড়ি সাজে অগ্রণী ভূমিকা পালন করেন মিমি। 

কেবল লক্ষ্মীপুজো নয়, কসবায় নিজের আবাসনের দুর্গাপুজোতেও পুজোয় সক্রিয় অংশগ্রহণ করেন মিমি। অঞ্চলি থেকে শুরু করে সন্ধিপুজো, সবসময়ই পুজোমণ্ডপে উপস্থিত থাকেন তিনি। নবমীর সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন মিমি। সেখানে দেখা যায়, মণ্ডপে ঢাক বাজছে। আর সেই তালে মা মিলিয়েছেন মিমি চক্রবর্তী। হাতে ধুনুচি নিয়ে নাচ করছেন তিনি। এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন মিমি। কোমরে শাড়ি গুঁজে মিমি যেন বাড়ির মেয়ে। 

পুজোয় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি 'বাজি'। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে অভিনেতা জিৎ-কে। করোনার ধাক্কা পেরিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। করোনাবিধি বজায় রেখেও পুজোয় ছবি দেখতে আসার আর্জি জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। এবার পুজোয় তাঁর সঙ্গী নতুন পোষ্য। তাঁকে নিয়েই ঠাকুরের মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এবারের পুজোর সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। তাঁর দুই পোষ্যকে নিয়েই দুর্গা প্রতিমার সামনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন মিমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

ভিডিও

JP Nadda Meets Protestors : হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget