এক্সপ্লোর

'কী হয়েছে শুনি?' প্রশ্ন মিমির, ভিডিও দেখে আবীর বললেন..

পরনে গাঢ় লাল-কালো ওয়েস্টার্ন পোশাক। খোলা চুলে পড়েছে নরম রোদ। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। সেখানেই তাক লাগিয়েছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সাংসদ অভিনেত্রীর সেই ভিডিও দেখে অবাক খোদ আবীর চট্টোপাধ্যায়ও। ইনস্টাগ্রাম কমেন্টে চলল মজার কথোপকথন।

  কলকাতা: পরনে গাঢ় লাল-কালো ওয়েস্টার্ন পোশাক। খোলা চুলে পড়েছে নরম রোদ। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। সেখানেই তাক লাগিয়েছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সাংসদ অভিনেত্রীর সেই ভিডিও দেখে অবাক খোদ আবীর চট্টোপাধ্যায়ও। ইনস্টাগ্রাম কমেন্টে চলল মজার কথোপকথন। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন মিমি চক্রবর্তী। ব্য়াকগ্রাউন্ডে বাজছে মানাইসই মিউডিক। নিজের খেয়ালে কখনও হাঁটছেন আবার কখনও ঠিক করে নিচ্ছেন আলগা চুল। মিমির স্টাইলে মজেছেন নেটিজেনরা। মাত্র ২ ঘণ্টাকেই প্রচুর মানুষ দেখেছেন ভিডিওটি। প্রশংসার ঝড় কমেন্টে। তবে কেবল কী অনুরাগীরা? মিমির কমেন্ট বক্সে নিজের অনুভূতি প্রকাশ করে ফেললেন আবীর চট্টোপাধ্যায়ও। আবীর মিমির ছবির কমেন্টে অবাক হওয়ার ইমোজি ব্যবহার করেছেন। মজা করতে ছাড়েননি অভিনেত্রীও। আবীরকে মেনশন করে তিনি লেখেন, 'কী হল শুনি?' পাল্টা আবীর উত্তর দেন, 'আমি নিজেই বোঝার চেষ্টা করছি... কী হল তোর?' কমেন্টে হাসির ইমোজি ব্যবহার করে মিমির উত্তর, 'আবার....'
সোশ্যাল মিডিয়ায় তারকাদের এই খুনসুটি নতুন নয়। বিশেষত মিমির প্রোফাইলে হামেশাই চোখে পড়ে তাঁর প্রিয় বন্ধু নুসরতের বিভিন্ন মজার কমেন্ট। ছোটবেলার মার খাওয়ার স্মৃতি থেকে শুরু করে বিভিন্ন মজার কথা, দুই বন্ধুর খোলামেলা কথোপকথন মন কাড়ে অনুরাগীদের। বাদ যায়নি এই ছবিও। নুসরতও প্রশংসা করেছেন মিমির এই ছবির। অন্যদিকে সৃজিত বা অন্যান্য বন্ধুদের কমেন্টবক্সে মজার কমেন্ট করার অভ্যাস রয়েছে আবীরেও।
আগামী ১১ ডিসেম্বর, ‘হইচই’-এ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য্য-মিমি চক্রবর্তীর নতুন ছবি 'ড্রাকুলা স্যার'।  মিমি চক্রবর্তী প্রিমিয়ারের তারিখ ঘোষণা করেছিলেন একটি ভিডিয়োর মাধ্যমে। সেখানে দেখা গিয়েছিল, মেকআপ রুমে বসে রয়েছেন অভিনেত্রী। মিমি থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন মঞ্জরী। 'ড্রাকুলা স্যার'-ছবির নায়িকা। সাদা ঢাকাইতে বেশ মানিয়েছে মিমিকে। আয়নার সামনে বসে মিমি শোনাচ্ছেন তাঁর শ্যুটিং-এর অভিজ্ঞতা। পরিচালক চাইতেন 'পুপে ফিল'। মিমি বলছেন, ‘‘মঞ্জরী ও অমলের কেমিস্ট্রিটা একদম অন্য রকমের।’’ প্রাথমিক স্কুলের এক জন ছাপোষা শিক্ষক কী ভাবে ‘ড্রাকুলা স্যার’ হয়ে উঠছেন, কী ভাবে তিনি স্বাধীনতার জন্য লড়াই করছেন, মঞ্জরী ও অমলের গল্পের মোড় কোন দিকে যাচ্ছে— এ সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ১১ তারিখ। ছোট্ট ভিডিওর শেষে নাড়া দিয়ে যায় মিমির সংলাপ,‘ভালবাসে অনেকে, কিন্তু ভালবাসার মাশুল গোনে ক’জন’। অনির্বাণ ছাড়া এই ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, স্যামিউল আলম, সুপ্রিয় দত্ত প্রমুখ। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। বাঙালির ঘরে হানা দিতে তৈরি 'ড্রাকুলা'।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget