এক্সপ্লোর

চিকুর প্রথম পুজো, পোষ্যকে নিয়ে মণ্ডপে হাজির মিমি

অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এবারের পুজোর সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। তাঁর দুই পোষ্যকে নিয়েই দুর্গা প্রতিমার সামনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিমি।

কলকাতা: এবার পুজোয় তাঁর সঙ্গী নতুন পোষ্য। তাঁকে নিয়েই ঠাকুরের মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এবারের পুজোর সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। তাঁর দুই পোষ্যকে নিয়েই দুর্গা প্রতিমার সামনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিমি।

পুজোয় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি 'বাজি'। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে অভিনেতা জিৎ-কে। করোনার ধাক্কা পেরিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। করোনাবিধি বজায় রেখেও পুজোয় ছবি দেখতে আসার আর্জি জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। অন্যদিকে এটাই প্রথম পুজো মিমির ছোট্ট পোষ্য চিকু জুনিয়রের। তাঁর পোষ্য চিকু এই বছরই ক্যানসারে মারা যায়। এরপরেই মিমির পরিবারে আসে এই পোষ্য। চিকুর কথা মনে করেই মিমি তার নাম রেখেছেন চিকু জুনিয়র। পুজোর শুরু থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি।

অন্যদিকে নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং শুরু করেছেন মিমি। প্রকাশ পেয়েছে নতুন ছবিতে মিমির লুক। হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। আর তার পাশেই স্কুলের পোশাকে, দুটো ঝুঁটি বেধে বসে ছোট্ট অয়না চট্টোপাধ্যায়। তার ঠোঁটের ওপরেও একইভাবে ধরা পেনসিল। ছবির নাম ভূমিকায় রয়েছে এই একরত্তিই। গল্পের নাম 'মিনি'। মৈনাক ভৌমিকের পরিচালনায় এই প্রথমবার কাজ করবেন মিমি চক্রবর্তী।

অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা (স্মল টক আইডিয়াজ) ও এমকে এন্টারটেনমেন্ট। নতুন এই সফর নিয়ে উৎসাহী তাঁরাও।

মিমির সেই পোস্টেই কি ছিল তাঁর নতুন চরিত্রের ইঙ্গিত? আপাতত রুপোলি পর্দায় ছোট্ট 'মিনি'-র সঙ্গে বন্ধুত্ব করতে দিন গুনছেন 'তিতলি' মিমি।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget