এক্সপ্লোর

Mimi Chakraborty: মিমি চক্রবর্তীকে ইডির তলব, বেটিং অ্যাপ মামলায় এবার প্রাক্তন তৃণমূল সাংসদকে পাঠানো হল সমন

ED Summon: খবর অনুযায়ী, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব ইডির। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠাল ইডি (ED Summon), খবর সূত্রের। ১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ১৬ সেপ্টেম্বর আবার বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও (Urvashi Rautela) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। 

খবর অনুযায়ী, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক পরের দিনই আবার বলিউড অভিনেত্রী ঊর্বশীকে হাজিরার নির্দেশ জানানো হয়েছে। '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।  তবে মিমিরা কিন্তু একা নন, বিনোদন জগতের আরও নামীদামি তারকাদেরও সমন পাঠিয়ে আগে তলব করেছে ইডি। নিধি আগরওয়াল, রানা ডুগ্গুবতিসহ দক্ষিণের অভিনেতাকে এর আগেই ডাকা হয়েছিল। 

 

এই পুজোতেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর ছবি 'রক্তবীজ ২'। সেই সিনেমায় মিমির সহ-অভিনেতা, বাংলার আরেক পরিচিত মুখ অঙ্কুশ হাজরাকেও সপ্তাহ দু'য়েক আগে কেন্দ্রীয় সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল। তাঁকেও ঊর্বশী রাউতেলার মতো একই দিনে ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংস্থার অফিসে হাজির দেওয়ার জন্য বলা হয়েছে বলে খবর। সকল তারকাদেরই এই বেটিং অ্যাপের সঙ্গে তাঁরা কীভাবে জড়িত এইসব বিষয়েই প্রশ্ন করা হচ্ছে। ইডির তরফে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার জন্য মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর।     

অবশ্য কেবল বিনোদন দুনিয়ার জগতই নয়, একাধিক ক্রিকেটারকেও এর আগে এই একই মামলায় কেন্দ্রীয় সংস্থার অফিসে ডেকে পাঠানো হয়েছিল। কারা তাঁরা? সেই তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার সুরেশ রায়না, যুবরাজ সিংহ তথা ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধবন। 

সদ্যই কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন রিয়েল মানি গেমিং একগুচ্ছ অ্যাপের ওপর বিল পাশ করে কড়াকড়ি করা হয়েছে। আর্থিক তছরুপ, অর্থ পাচার, আসক্তি ইত্যাদি না না কারণে এই সংস্থাগুলির ওপর কড়াকড়ি করা হয়েছে। এই অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে তারকা-যোগ নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁরই অংশ হিসাবে একের পর এক তারকাকে ডেকে পাঠানো হচ্ছে। ওই বেটিং সংস্থার সঙ্গে যে কোনওভাবে জড়িত আরও একাধিক বড় বড় নামকে ইডি তলব করবে বলেই খবর।          

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget