এক্সপ্লোর

Top Social Post Today: মিমির 'চোর ধরা', ফের ট্রোলিংয়ের মুখে শুভশ্রী, আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

Top Social Media Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: 'দিব্যি ছিলেন খোশমেজাজে...' হঠাৎ বিপত্তি। চোখ থেকেই চুরি গেল প্রিয় রোদচশমা! তারপরে? সোশ্যাল মিডিয়ায় নিজের 'বিপত্তি'-র কথা এক্কেবারে ভিডিও করে শেয়ার করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)! ঠিক কী হয়েছে তাঁর? অন্যদিকে, মেঘলা দিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে নিলেন তিনি। ঘরোয়া পোশাক, আলো-আঁধারিতেই যেন ঝলমলিয়ে উঠলেন তিনি। তবে বাধ সাধল ক্যাপশান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)! আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

হঠাৎ খোয়া গেল প্রিয় রোদচশমা, কীভাবে চোর ধরলেন মিমি?

'দিব্যি ছিলেন খোশমেজাজে...' হঠাৎ বিপত্তি। চোখ থেকেই চুরি গেল প্রিয় রোদচশমা! তারপরে? সোশ্যাল মিডিয়ায় নিজের 'বিপত্তি'-র কথা এক্কেবারে ভিডিও করে শেয়ার করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)! ঠিক কী হয়েছে তাঁর? সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে গোটা ঘটনাটাই। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, পাঁচিলের ওপরে বসে রয়েছে একটি বাঁদর। তারই ভিডিও করেছিলেন মিমি। হঠাৎ, পাঁচিল থেকে লাফ মেরে এসে মিমির চোখ থেকে তাঁর প্রিয় সানগ্লাসটা ছিনিয়ে নিয়ে সেই বাঁদর, তারপরেই শোনা পাঁচিলে। মিমিকে বলতে শোনা যায়, 'একি এটা কোনও খাবার জিনিস নাকি যে চোখ থেকে খুলে নিলি'। এরপরে ভিডিওতে দেখা যায়, হাতে খাবার নিয়ে মিমি কার্যত পিছন পিছন ঘুরছেন সেই বাঁদরের। লক্ষ্য একটাই, প্রিয় রোদচশমা ফেরত পাওয়া। শেষমেষ উদ্দেশ্যে সফল হন মিমি। খাবার নিয়ে বাঁদর ফেলে যায় সেই রোদচশমা। প্রিয় জিনিস ফিরে পেয়ে হাসি ফেরে মিমির মুখে। সোশ্যাল মিডিয়ায় মিমির এই মজার ভিডিওর কমেন্টবক্সও নেহাৎ কম মজার নয়। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন, অনেকে আবার অবাক হয়ে লিখেছেন 'একি একি'। অনেকে আবার জানিয়েছেন, বৃন্দাবনে এমনটাই হামেশাই হয়, জিনিস ফেরতও পাওয়া যায়। তবে সাবধানে।' অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা দত্ত, অনেকেই মজার মন্তব্য করেছেন মিমির কমেন্টবক্সে। প্রসঙ্গত, পরিবারের সঙ্গে বৃন্দাবন ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

ইংরেজি বলার পরে 'নো মেকআপ লুক', ফের চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে শুভশ্রী

মেঘলা দিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে নিলেন তিনি। ঘরোয়া পোশাক, আলো-আঁধারিতেই যেন ঝলমলিয়ে উঠলেন তিনি। তবে বাধ সাধল ক্যাপশান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)! ট্রোলিং যেন পিছুই ছাড়তে চায় না নায়িকার। সদ্য সোশ্যাল মিডিয়ায় একরত্তি ছেলে ইউভানের একটি মজার ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছিলেন নায়িকা। তার কারণ অবশ্য ইউভান নয়, শুভশ্রীর বলা কথা। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি আয়রন ম্যানের মাস্ক পরে ঘরের মধ্যে খেলা করছে ইউভান। আর তাঁর সঙ্গে ইংরাজিতে কথা বলছেন শুভশ্রী। খুদেকে জিজ্ঞাসা করছেন নাম-পরিচয়। ইউভানও উত্তর দিচ্ছে মাকে। তবে শুভশ্রীর ইংরাজি উচ্চারণ শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোলিং করেছেন। অনেকে তাঁকে উপদেশ দিয়েছে মাতৃভাষাতেই কথা বলার। অনেকে আবার বলেছেন, একেবারেই ইংরাজি বলতে পারেন না শুভশ্রী। শুধু শুধু চেষ্টা করে হাস্যস্পদ হচ্ছেন নায়িকা। আর এরপরে, আজকে পোস্ট করা ছবিতেও ট্রোলিং পিছু ছাড়ল না শুভশ্রীর। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়ে শুভশ্রী লিখেছেন, 'নো মেকআপ, নো ফিল্টার ডে'। অর্থাৎ ছবিতে কোনোরকম ফিল্টার ব্যবহার করেননি তিনি। করেননি কোনও রূপটানও। তবে গোলযোগ বেঁধেছে এই ক্যাপশানেই। এক অনুরাগী লেখেন, 'এত সুন্দর করে ভ্রু আঁকা, কীভাবে এটা রূপটান ছাড়া সম্ভব?' অন্যজন আবার লেখেন, 'ভ্রু এঁকেছেন। ঠোঁটে ন্যুড লিপস্টিক, গালে টিন্ট.. এগুলো কি মেকআপ নয়?' আরেক অনুরাগী লিখেছেন, 'মেকআপ ছাড়া বলেও নায়িকারা কিছুটা সাজগোজ করেই ছবি দেন'। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ট্রোলিংয়ের অবশ্য কোনও উত্তর দেননি শুভশ্রী। তবে শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন মৌনী রায় (Mouni Roy) ও পার্নো মিত্র (Parno Mitra)। দুজনেই প্রশংসা করেছেন শুভশ্রীর লুকের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আরও পড়ুন: Mithun Exclusive: চুল কেটে, মেকআপ ছাড়াই শ্যুটিং, মিঠুনদা চলে আসেন সময়ের আগেই: রাজ | ABP Ananda Live

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget