এক্সপ্লোর

১৭ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম, সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী পলার

সোশ্যাল মিডিয়ায় পলা লিখেছেন, ‘গণতন্ত্রের মৃত্যু হওয়ার আগে, বাকস্বাধীনতা হারিয়ে যাওয়ার আগে আমার মনে হল সত্যটা বলা উচিত।’

মুম্বই: ২০১৮ সালে #MeToo আন্দোলনের সময় কাঠগড়ায় ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সাজিদ খান। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনজন। সেই সময় নীরব থাকলেও, এবার মুখ খুললেন মডেল তথা অভিনেত্রী ডিম্পল পল। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে যিনি পলা নামে পরিচিত। একটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার অজুহাতে সাজিদ তাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ। তাঁর হেনস্থার কাহিনী সবার কাছে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পলা লিখেছেন, ‘গণতন্ত্রের মৃত্যু হওয়ার আগে, বাকস্বাধীনতা হারিয়ে যাওয়ার আগে আমার মনে হল সত্যটা বলা উচিত।’ পলা আরও জানিয়েছেন, ‘তাঁর ছবি ‘হাউসফুল’-এ আমাকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাজিদ। যখন # মি টু আন্দোলন শুরু হয়েছিল, তখন সাজিদের বিরুদ্ধে অনেকে মুখ খুলেছিলেন। কিন্তু আমার তখন মুখ খোলার সাহস হয়নি। কারণ, অন্য অনেক অভিনেতার মতো যাদের ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই এবং পরিবারের জন্য রোজগার করতে হয়, আমার অবস্থাও সেরকমই ছিল। এখন মা-বাবা আমার সঙ্গে নেই। আজ আমি শুধু নিজের জন্য রোজগার করি। ফলে আজ আমি বলতে পারি যে, সেই ১৭ বছর বয়সে সাজিদ আমায় কীভাবে হেনস্থা করেছিলেন। নোংরা ভাষায় কথা বলেছিলেন। আমাকে ছুঁতে চেয়েছিলেন। ‘হাউসফুল’ অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য তাঁর সামনে আমায় নগ্ন হতে বলেছিলেন।’ পলা আরও বলেছেন, ‘আর কতজনের সঙ্গে সাজিদ এমন করেছেন, সেটা ঈশ্বরই জানেন। তখন বয়স কম ছিল, ফলে চুপ থাকায় শ্রেয় মনে করেছিলাম। কিন্তু এখনও না বললে আরও দেরি হয়ে যেত, তাই সত্য সামনে এনেছি।’ পলার এই পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে প্রবল সমালোচনার ঝড় ওঠে। সাজিদকে গ্রেফতারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে। এই ধরনের মানুষকে বলিউডে কাজ করতে দেওয়াই উচিত নয় বলেও আওয়াজ তুলেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget