এক্সপ্লোর

Mrunal Thakur-Dhanush: সত্যিই ভালবাসার দিনে বিয়ের পিঁড়িতে বসছেন ম্রুণাল ঠাকুর আর ধনুষ? কী জানা গেল?

Mrunal Thakur-Dhanush Marriage: খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালবাসার দিনেই নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন ধনুষ ও ম্রুণাল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা ধনুষ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
  • ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে তাঁদের বিয়ের খবর আসে।
  • দুই অভিনেতার ঘনিষ্ঠ সূত্র এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছে।
  • ম্রুণাল ও বাদশাহ-এর ডেটিং-এর গুঞ্জনও এর আগে শোনা গিয়েছিল।

কলকাতা: সকাল থেকেই খবর ছড়িয়েছিল, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন, অভিনেতা ধনুষ (Dhanush)। পাত্রী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। এই ঘটনায় যারপরনাই অবাক হয়ে গিয়েছিলেন সবাই। একাধিকবার ম্রুণালের মুখে ধনুষের নাম শোনা গেলেও, গোটা ইন্ডাস্ট্রিই জানত, তাঁরা কেবলই বন্ধু। ধনুষের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন ও শোনা যায়নি তেমন। তাহলে হঠাৎ কথা এগিয়ে গেল বিয়ে পর্যন্ত! এখানেই শেষ নয়, প্রকাশ্যে চলে এসেছে বিয়ের দিনক্ষণ ও। 

খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালবাসার দিনেই নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন ধনুষ ও ম্রুণাল। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই আইনি বিয়ে সারবেন তাঁরা। ম্রুণালের গত বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধনুষ। তখনই অনেকে মনে করেছিলেন, বোধহয় ম্রুণাল আর ধনুষের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে সে কথা নিজেই নাকচ করে দিয়েছিলেন ম্রুণাল। কখনও তিনি সর্বসমক্ষে ধনুষকে ভাল বন্ধু বলেছেন তো কখনও মজা করে বলেছেন, ধনুষ বিনামূল্যেই তাঁর ছবির প্রচার করে দিচ্ছেন। আর সেই সম্পর্কই এবার বিয়ের পিঁড়িতে।

খোঁজ নিয়ে জানা গেল, ধনুষ এবং ম্রুণাল, ২ জনেরই ঘনিষ্ঠ সূত্রে বাতিল করা হয়েছে এই খবর। বলা হয়েছে, এই খবর কার্যত হওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এই খবরের আদৌ কোনও ভিত্তি নেই। মোটেই ম্রুণাল আর ধনুষ প্রেম করছেন না। ফেব্রুয়ারির ১৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসার তো কোনও প্রশ্নেই নেই। এর আগে, বিভিন্ন জায়গায় ধনুষকে দেখা গিয়েছিল, বেখেয়ালেই ম্রুণালের হাত ধরতে। কখনও দেখা গিয়েছে, ম্রুণাল মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছেন ধনুষের দিকে। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল গুঞ্জন। তবে কি ম্রুণাল আর ধনুষ একে অপরের সঙ্গে প্রেম করছেন? আজ যাবতীয় জল্পনা নাকচ করে দেওয়া হয়েছে অভিনেতা অভিনেত্রীর তরফ থেকে। 

এর আগে, ম্রুণাল ঠাকুরের সঙ্গে বাদশার সম্পর্কের জল্পনাও ছড়িয়েছিল বলিউডে। ভাইরাল হয়েছিল একটি ভিডিও। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও সঙ্গীতশিল্পী বাদশাহের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, তাঁরা শিল্পা শেট্টির পার্টি থেকে বের হচ্ছে হাতে হাত ধরে। একে অপরের হাত ধরে আছেন শক্ত করে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক নেটিজেন লিখেছিলেন, 'ম্রুণাল ও বাদশাহ গতকাল শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে। ওঁরা কি ডেট করছেন?' অনেকেই এর মন্তব্যে লিখেছেন, 'আনলাইকলি কাপল অ্যালার্ট' অর্থাৎ 'অপ্রত্যাশিত জুটি'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget