এক্সপ্লোর

MS Dhoni: ক্রিকেটার হিসাবে তাঁর জুড়ি মেলা ভার, তবে এবার ব্যাট বল নয়, রুপোলি পর্দায় অভিষেক ঘটাচ্ছেন ধোনি?

Mahendra Singh Dhoni: অতীতে মহেন্দ্র সিংহ ধোনিকে বিভিন্ন বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। তামিল একটি সিনেমায় তাঁর ক্যামিও রোলও ছিল।

মুম্বই: অধিনায়ক, উইকেটকিপার, মেন্টর, ২২ গজে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন মাহি। তবে এবার তাঁকে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যাবে, তাও আবার রুপোলি পর্দায়। তাও আবার তারকা আর মাধবনের (R Madhavan) বিপরীতে।

লুসিফার সার্কাস প্রযোজনা সংস্থা সম্প্রতি নিজেদের নতুন সিনেমার একটি টিজার লঞ্চ করেছেন। সেখানে আর মাধবনের সঙ্গে কালো স্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে ধোনিকে। বুকে লেখা টাস্ক ফোর্স। হাতে বন্দুক, চোখে চশমা। বন্দুক হাতে গাড়ির মধ্যে থেকেই গুলি চালাছেন মাহি। এই টিজারের ক্যাপশনেই ধোনির রুপোলি পর্দায় অভিষেকের আভাস দেওয়া হয়েছে। 

সেখানে লেখা, 'লুসিফার সার্কাসের তরফে পেশ করা হচ্ছে এক ব্লকবাস্টার! কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি দুরন্ত আর মাধবন এবং সর্বদা চার্মিং বীরাজ ঘেলানির সঙ্গে হাত মিলিয়েছেন। এই সিনেমাটির নির্দেশনায় রয়েছেন অদ্বিতীয় ভাসান বালা। প্রস্তুত থাকুন। অনুধাবন শুরু হতে চলেছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by LUCIFER CIRCUS (@lucifercircus)

এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখামাত্রই কিন্তু ধোনি অনুরাগীরা উত্তেজনায় টগবগ করছে। প্রিয় ক্রিকেটারের রুপোলি পর্দায় অভিষেক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। অতীতে ধোনিকে বিভিন্ন বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। তামিল একটি সিনেমায় তাঁর ক্যামিও রোলও ছিল। কিন্তু এক্ষেত্রে টিজার দেখে অনেকেই মনে করছেন মাহিকে এবার হয়তো অভিনেতা হিসাবে বেশ বড় ভূমিকায় দেখা যেতে চলেছে। তবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নও রয়েছে বটে। অনেকেই সন্দিহান এটি সিনেমা, ওয়েব সিরিজ় না আসলে এক বিজ্ঞাপন।  

শেষমেশ কিন্তু সন্দেহেই সত্যি হয়। দেখা যায় এইটি আদপে কোনও রুপোলি পর্দার সিনেমা বা ওয়েব সিরিজ় নয়, বরং একটি বিমা সংস্থার বিজ্ঞাপনী প্রচারই বটে। তাই দর্শকদের পুরোদস্তুর সিনেমায় অভিনেতা ধোনিকে দেখার সাধ আপাতত অপূর্ণ রয়ে গেল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by LUCIFER CIRCUS (@lucifercircus)

প্রসঙ্গত, হালে শোনা যাচ্ছিল ধোনিকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার মেন্টর হিসাবে বড় দায়িত্ব দিতে আগ্রহী। পরবর্তী প্রজন্মের তারকাদের তুলে আনার দায়িত্বও থাকবে ধোনির কাঁধে। তবে একই রিপোর্টে বলা হয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথা মাথায় রেখে মাহি এই দায়িত্ব নিতে রাজি নন। তবে গোটাটাই যে এখনও কেবল জল্পনা-কল্পনাই বটে, তা বলাই বাহুল্য। 

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
Rajatava Dutta: 'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget