এক্সপ্লোর

Adipurush: ‘আদিপুরুষ’ -এ মানবিক রাবণ! ক্ষমা চাইলেন সইফ, অন্য ধর্মের চরিত্রগুলি নিয়েও এমন ছেলেখেলার চেষ্টা করুন না! কটাক্ষ মুকেশের

এবার প্রবীণ অভিনেতা মুকেশ খন্না একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, চলচ্চিত্র নির্মাতারা আমাদের ধর্মকে হেয় করতে ছবি বানাচ্ছেন। অতি সম্প্রতি লক্ষ্মী বম্ব বিস্ফোরণ হয়েছে। আরেকটা আক্রমণ চালানো হচ্ছে।

মুম্বই: ‘আদিপুরুষ’ ছবিতে তিনি ‘রাবণ’ এর চরিত্রে অভিনয় করছেন। ছবিটি নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া কয়েকটি সাক্ষাত্কারের একটিতে তাঁর কিছু মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে দেখে ইতিমধ্য়েই ক্ষমা চেয়েছেন সইফ আলি খান। তিনি সাক্ষাত্কারে বলেছিলেন, নতুন ছবিতে রাক্ষসরাজ রাবণের মানবিক চেহারা তুলে ধরা হবে, এমনকী তার সীতাহরণের পিছনে যুক্তি ছিল, তাও বলা হবে। দেখানো হবে, লক্ষণ তাঁর বোন শূর্পনখার নাক কেটে দেওয়াতেই রাবণ বদলা নিতে সীতাহরণ করেছিলেন। এতেই অনেকে নিন্দায় মুখর হয়েছেন। সইফও সুর বদলেছেন। কিন্তু তাতেও তিনি রেহাই পাচ্ছেন না।
এবার প্রবীণ অভিনেতা মুকেশ খন্না একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, চলচ্চিত্র নির্মাতারা আমাদের ধর্মকে হেয় করতে ছবি বানাচ্ছেন। অতি সম্প্রতি লক্ষ্মী বম্ব বিস্ফোরণ হয়েছে। আরেকটা আক্রমণ চালানো হচ্ছে। বিখ্যাত শিল্পী সইফ আলি খান এক সাক্ষাত্কারে একটা আপত্তিকর তথ্য প্রকাশ করে বলেছেন, বড় বাজেটের ছবি আদিপুরুষ-এ লঙ্কেশ রাবণের চরিত্রে অভিনয় তাঁর কাছে এক বিরাট আকর্ষণের ব্যাপার হবে। তাতে রাবণকে খারাপ নয়, মানবিক, গ্রহণযোগ্য চরিত্র বলে দেখানো হবে। আমরা ওকে দয়াবান হিসাবে দেখাব। সীতাহরণকেও যুক্তিসঙ্গত বলে তুলে ধরব। জানি না কেন সইফ ভাবছেন, কাজটা এত সহজ। লঙ্কেশ কোনও বল নয় যে, যেমন খুশি ব্যাট চালানো যায়। এটা কি বলব, অপরিপক্কতা না বোকামি? ওরা জানে না, দেশের কোটি কোটি ভারতবাসীর বিশ্বাস নিয়ে ছেলেখেলা করছে অথবা জেনেবুঝে সজ্ঞানেই এটা করছে। নাকি বলব, এটা ডিরেক্টর প্রডিউসারের ঔদ্ধত্য, যিনি নিজেকে বুদ্ধিজীবী বলেন, যাঁর এখনও এধরনের ছবি করার বাসনা আছে! অন্য ধর্মের চরিত্রগুলি নিয়েও এমন ছেলেখেলার চেষ্টা করুন না। খারাপকে ভাল আর ভালকে খারাপ বলে দেখান। আপনাকে পিটুনি দেবে ওরা। রাম যেমন রাবণ হতে পারেন না, তেমনই রাবণও রাম হতে পারেন না। তাহলে রাবণকে দয়াবান দেখানোর এই চেষ্টা কেন? এর পিছনেও কোনও উদ্দেশ্য আছে? নাকি এইসব লোকের ছবি প্রমোশনের প্রয়াস? বলতে পারব না। মানুষ নিজেই স্থির করবেন। তবে আমার খারাপ লেগেছে বলেই বলছি। আপনারাও ভেবে দেখুন, ভাল না খারাপ লেগেছে। সইফের ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন ব্রেকিং খবর হল, সইফ লিখিত ভাবে নিজের মন্তব্য়ের জন্য ক্ষমা চেয়েছেন। বাঃ ব্রিটিশরা ‘সরি’ নামে একটা দারুণ শব্দ বের করেছে। তির, বোমা ছুঁড়ে মারুন, কাউকে ঘুষি মারুন, তারপর সরি বলুন। কিন্তু আমরা অনুমোদন করছি না। কথাটা বলার আগে কেন ভাবেন না? সইফ নিজের বক্তব্যে কাউকে আঘাত দিতে চাননি, ‘কোনও বিকৃতি না করে’ ছবিতে কাহিনি বলা হবে বলে জানিয়েছেন। সংশোধিত বক্তব্যে তিনি বলেছেন, এক সাক্ষাত্কারে আমার বক্তব্যে বিতর্ক হয়েছে, লোকে আঘাত পেয়েছেন বলে জেনেছি। আমার অভিপ্রায় কখনই এমনটা ছিল না। আন্তরিক ভাবে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে আমার বিবৃতি প্রত্যাহার করছি। ভগবান রাম সবসময় আমার কাছে ন্যায়, নীতি, সত্য, সাহসিকতার প্রতীক। আদিপুরুষ মন্দের বিরুদ্ধে ভালর জয়ের উদযাপন নিয়ে, গোটা টিম কোনওরকম বিকৃতি না ঘটিয়েই মহাকাব্যকে তুলে ধরতে একযোগে কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget