এক্সপ্লোর

Mukul Dev Demise: 'চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে', শেষ পোস্টে কী ইঙ্গিত দিতে চেয়েছিলেন মুকুল দেব?

Mukul Dev Last Post: শেষবারের মতো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন মুকুল

কলকাতা: সাধারণ মৃত্যু? শারীরিক সমস্যা? নাকি মানসিক অবসাদ? অভিনেতা মুকুল দেব (Mukul Dev)-এর মৃত্যু তুলে দিয়ে গেল একাধিক প্রশ্ন। টলিউড ও বলিউডে কাজ করা জনপ্রিয় এই অভিনেতা কী অবসাদে ভুগছিলেন? সোশ্যাল মিডিয়ায় অভিনেতার শেষ পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে! শেষবার এমন কী পোস্ট করেছিলেন মুকুল দেব? 

শেষবারের মতো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন মুকুল। সেখানে তিনি ক্যাপশানে লিখেছিলেন, 'অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে'। ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই লাইনটি ধার করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে। আর এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে তাঁর মানসিক স্থিরতা নিয়ে। মা বাবার মৃত্যুর পরে নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। শোনা যায়, তিনি একাকিত্বে ভুগছিলেন। মদের আসক্তিও চেপে বসেছিল। 

অভিনেতার ভাই রাহুল দেব সমাজমাধ্যমে লেখেন, 'গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর মেয়ে সীতা দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে রাখবে।' প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ পোস্ট করেছিলেন মুকুল। তারপর থেকে আর তিনি কোনও পোস্ট করেননি।

সোশ্যাল মিডিয়ায় মুকুল দেবের প্রয়াণে, ঋতুপর্ণা লিখেছেন, 'মুকুল দেব... ওর চলে যাওয়াটা খুবই আকস্মিক ... কিভাবে একজন মানুষ এইভাবে হঠাৎ চলে যেতে পারে! অনেকদিন খবর পাইনি কিন্তু জানতাম যে ও ভালো আছে, ভালো কাজ করছে। বেশ কিছু বছর আগে আমার ওর সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। সিনেমার নাম 'অভিসন্ধি'। পরিচালক তরুণ বন্দ্যোপাধ্যায়। দারুণ একটা চরিত্র করেছিল মুকুল, ওর খবর টা পেয়ে খুবই খারাপ লাগছে। সেই দিনগুলো মনে পড়ছে যখন আমি ওর বাংলা উচ্চারণ ঠিক করে দিতাম। কথা গুলো কিভাবে বলতে হবে সেগুলো বলে দিতাম। খুব সুন্দর ব্যক্তিত্ব ওর। পরবর্তী সময়েও কয়েকবার দেখা হয়েছে। অবাক লাগছে যে ও এভাবে চলে গেল। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল। শুনেছি শেষের দিকে ওর মন খুব খারাপ ছিল। আশা করব ও যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকে।'

সেরা শিরোনাম

Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
Prosenjit Chatterjee: 'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
Ujaan Ganguly: পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
Loknath Dey Exclusive: কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে
কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে

ভিডিও

West Bengal Budget 2026 | শিক্ষা, শিল্প থেকে কৃষি। আগামী দিনে সরকার কোন দিকে প্রাধান্য দেবে প্রথম বাজেটেই বুঝিয়ে দিল | ABP ANANDA LIVE
Aroop Biswas:
Shankar Ghosh on WB Budget 2026:
Shankar Ghosh on West Bengal Budget 2026:
Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Euthanasia : 'পরিবারের কেউ বেঁচে নেই, দোকানগুলোও বন্ধ করে দিল ওরা ! আর বাঁচতে পারছি না '...ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
পরিবারে একসঙ্গে ৯ জনের মৃত্যু, ব্যবসায় প্রশসানের ' অন্যায্য কোপ ' ! ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
SIP Investment: ১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
Lucknow coaching centre Fire :
"বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও".... ডুকরে উঠেছিল মেয়ে, কোচিং সেন্টারে আগুনে শেষ ১৫ প্রাণ
EPF Withdrawal Rules : পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
Nadia News: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
Ritabrata on Mamata-Abhishek:
"কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল
Embed widget