এক্সপ্লোর

Shah Rukh Khan: মন্নতের সামনে প্রতিবাদ, কিং খানের বাড়ির বাইরে বসল পুলিশি প্রহরা, কেন?

Mannat: অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন শাহরুখ খান। তাই জনগণের রোষের মুখে কিং খান। শনিবার একদল মানুষ তাঁর বাড়ির সামনে প্রতিবাদে জড়োও হন।

মুম্বই: শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রাসাদোপম বাড়ি 'মন্নত'-এর (Mannat) সামনে বসল পুলিশি পাহারা। শনিবার দুপুরেই মুম্বই পুলিশের প্রহরা বসানো হয় কারণ তাঁর বাড়ির সামনে এদিন দেখা যায় বেশ অনেকজনের দলকে প্রতিবাদ করতে। বাদশাহ এবার কাঠগড়ায় অনলাইন গেমিং অ্যাপের (online gaming app) বিজ্ঞাপন করার জন্য। কী দাবি প্রতিবাদীদের? 

মন্নতের বাইরে বসল পুলিশি প্রহরা

অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন শাহরুখ খান। তাই জনগণের রোষের মুখে কিং খান। শনিবার একদল মানুষ তাঁর বাড়ির সামনে প্রতিবাদে জড়োও হন। তাঁদের দাবি, এই ধরনের অ্যাপ যুব সমাজকে ভুল পথে চালনা করে এবং তাঁদের 'লুঠ' করে। সেই কারণেই কোনও তারকার উচিত নয়, এই ধরনের অ্যাপের প্রচার করা। 

'আনটাচ ইউথ ফাউন্ডেশন' সংস্থার তরফে বলা হয় তারা 'জঙ্গলি রামি', 'জুপি' ইত্যাদির মতো অনলাইন গেমিং অ্যাপ বা পোর্টালের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সেই সংস্থার তরফে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়, 'বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা এই ধরনের বিজ্ঞাপনে কাজ করেন এবং তাঁরা সমাজকে বিপথে চালনা করার কাজ করছেন। 'আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন' সংস্থার তরফে শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে প্রতিবাদ করা হবে।'

এই সংস্থার প্রেসিডেন্ট কৃষ্ণচন্দ্র আদল বলেন, 'নতুন প্রজন্ম 'জঙ্গলি রামি' খেলতে ব্যস্ত। কেউ বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেললে পুলিশ তাদের গ্রেফতার করে, কিন্তু বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ভুল, কিন্তু তাঁরা টাকা পাচ্ছেন তাই এদের প্রচার করছেন। আমরা এই তারকাদের সিনেমা দেখে এবং তাঁদের পিছনে আমাদের অর্থ ব্যয় করে বিখ্যাত করি। আমরা এসব বিজ্ঞাপন বন্ধের দাবি জানাই। এই অ্যাপগুলো বেআইনি, আমরা সেগুলোকে গুগলে খুঁজে পাই না, কিন্তু এই অ্যাপগুলো ব্যক্তিগত ওয়েব সাইটে আপলোড করা হয়।'

তিনি আরও বলেন, 'শাহরুখ খান ছাড়াও, আমরা অজয় দেবগণ, রকুলপ্রীত সিংহ, প্রকাশ রাজ, অনু কপূর, রানা ডাগ্গুবতী ও বিভিন্ন ক্রিকেটার যাঁরা এই গেমিং অ্যাপের প্রচার করেন তাঁদের বিরোধিতা করি। আমরা ওই সকল তারকাদের বাড়ির বাইরেও প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ বাধা দিয়েছে।' এই ঘটনার প্রেক্ষিতে প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন: Watch: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন পরিণীতি-রাঘব, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, শাহরুখ খান, 'এ২৩ গেমস' নাম অনলাইন রামি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। এই অ্যাপের বিজ্ঞাপনে অভিনেতাকে বলতে শোনা যায়, 'চলুন একসঙ্গে খেলা যাক'। সপ্তাহ দুয়েকও বাকি নেই অভিনেতার নতুন ছবির মুক্তির। তার আগে এই প্রতিবাদের খবর এল প্রকাশ্যে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?
Abhishek Banerjee | সেবার আড়ালে 'জালিয়াতির' আশ্রয়? ভুল চিকিৎসা, খুদে শিশুর হাত বাদ! ভয়াবহ অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget