এক্সপ্লোর

Narottam Mishra: 'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী

Narottam Attacks Javed Shabana Naseeruddin: বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন, বললেন নরোত্তম মিশ্র। ক্ষোভ উগরে আরও কী বললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ?

নয়াদিল্লি: অভিনেতা নাসিরুদ্দীন শাহ (Naseeruddin Shah), শাবানা আজমি (Shabana Azmi) এবং কবি-গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar)  নিয়ে বিস্ফোরক মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। তিনি 'নাসিরুদ্দীন , শাবানা এবং  জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল' বলে টুইটারে কটাক্ষ করেছেন।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন: মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছেন  শাবানা আজমি এবং জাভেদ আখতার। সিএএ ইস্যু থেকে শুরু করে বিলকিস বানো গণধর্ষণকাণ্ডের ইস্যুতে তারা নিজ্বস্ব মতামত সোশ্যালে দিয়েছেন। আর একইভাবেই নিজের মতামত নিয়ে দৃঢ় নাসিরুদ্দীনও। আর এই ইস্যুতেই এবার নাসিরুদ্দীন , শাবানা এবং  জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল বলে টুইটারে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, রাজস্থানে কানহাইয়া লালকে গলা কেটে হত্যা করলে, কিংবা ঝাড়খন্ডে আমাদের বোনকে আঘুনে পুড়িয়ে মারলে তারা চুপ থাকেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন। এরপরেও কী শাবানা, জাভেদ, নাসিরুদ্দীনকে ধর্মনিরপেক্ষ বলা যায় ? এরপরেই  প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করতে পারেন ? শাবানা

আরও পড়ুন, 'অনুব্রত ভালো আছো ?' টুইট স্বস্তিকার

অগাস্টে গুজরাটের জেল থেকে ছাড়া পায় বিলকিস বানো গণধর্ষণের অভিযুক্তরা। প্রকাশ্যেই এই বিষয়ে মুখ খোলেন শাবানা। একটি সাক্ষাতকারে তিনি বলেন, লজ্জায় কোনও কথা আসছে না তাঁর মুখে। এই ঘটনার পরে দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করতে পারেন ? আমাদের সন্তান নাতিপুতিদের কী জবাব দেব ? বিলকিসকেই বা আমরা কী উত্তর দেব ? প্রশ্ন তুলেছিলেন শাবানা।আর এবার ব্যুমেরাং হয়ে পালটা নিশানা নরোত্তম মিশ্রের। মধ্যপ্রদেশের বিজেপি নেতা বলেন, নাসিরুদ্দীন , শাবানা এবং  জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেলের সদস্য। বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই এরা চিৎকার চেঁচামেচি শুরু করেন।

সেরা শিরোনাম

Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget