এক্সপ্লোর

স্থিতিশীল নাসিরুদ্দিন শাহ, আজই ছাড়া হতে পারে হাসপাতাল থেকে

শারিরীক অবস্থা স্থিতিশীল নাসিরুদ্দিন শাহের। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

মুম্বই: শারিরীক অবস্থা স্থিতিশীল নাসিরুদ্দিন শাহের। গতকালই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নাসিরুদ্দিন শাহ। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে ছিলেন তিনি। কিন্তু তাঁর ফুসফুসে ইনফেকশান ধরা পড়ায় হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে। সূত্রের খবর নাসিরুদ্দিনের সঙ্গেই ছিলেন স্ত্রী রত্না পাঠক ও তাঁর সন্তানরা। গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

নাসিরুদ্দিনের সঙ্গে ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন দিলীপ কুমার। গতকাল শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

গত বছর নাসিরউদ্দিন শাহ অসুস্থ বলে গুজব ছড়িয়েছিল। যা নস্যাৎ করেন পুত্র ভিভান শাহ। গত বছর ৩০ এপ্রিল একটি ট্যুইটার করে ভিভান লেখেন, সব ঠিক আছে, বাবা ভাল আছেন। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত গুজব ছড়িয়েছে। উনি ভাল আছেন। 

মঞ্চ থেকে বানিজ্যিক অথবা অন্য ধারার ছবি, সমস্ত জায়গার অভিনয়েই নিজের স্বাক্ষর রেখেছেন নাসিরুদ্দিন শাহ। ১৯৭৫ সালে 'নিশান্ত' ছবির হাত ধরে রুপোলি পর্দায় যাত্রা শুরু নাসিরুদ্দিনের। প্রায় ১০০টির ওপর ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনটি জাতীয় পুরষ্কার বিজয়ী এই অভিনেতা বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন। 'স্পর্শ', 'জানে ভি দো ইয়ারো', 'মির্চ মশালা'-র মত ছবিতে অভিনয় করে সহজেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও অন্য ধারার অভিনেত্রী।

নাসিরুদ্দিন শাহ ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ২০২০ সালে তাঁকে দুটি স্ট্রিমিং রিলিজে দেখা যায়। সেই দুটি হল- "মি রকসম" এবং "বন্দিশ ব্যান্ডিটস"। এ বছর গোড়ার দিকে তাঁকে দেখা যায় "রামপ্রসাদ কি তেরবি"-তে।  বরাবর নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেতা। বছরের পর বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মধ্যেই নিজের মতামত প্রকাশ করে থাকেন বর্ষীয়ান এই অভিনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget