এক্সপ্লোর

Naseeruddin Shah Health: অনোম্যাটোম্যানিয়া রোগে আক্রান্ত নাসিরুদ্দিন শাহ, কী এই অসুখ?

বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বহু ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় দর্শক দেখেছেন। কিন্তু এই দাপুটে অভিনেতাই বর্তমানে এমন এক অসুখে আক্রান্ত, যার সম্পর্কে মানুষের খুব বিশেষ কিছু জানা নেই।

মুম্বই: মুম্বইয়ের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) অনোম্যাটোম্যানিয়া (Onomatomania) রোগে আক্রান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথাই জানালেন। পাশাপাশি কী এই অসুখ, এই অসুখে তাঁর কী কী সমস্যা হয়, সে কথাও জানালেন।

বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বহু ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় দর্শক দেখেছেন। কিন্তু এই দাপুটে অভিনেতাই বর্তমানে এমন এক অসুখে আক্রান্ত, যার সম্পর্কে বহু মানুষের খুব একটা বিশেষ কিছু জানা নেই। তিনি আক্রান্ত অনোম্যাটোম্যানিয়া অসুখে। যে অসুখে আক্রান্ত রোগী একই কথা, একই লাইন বারবার বলতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরির অসুস্থতার কথা জানালেন অভিনেতা। নাসিরুদ্দিন শাহ বলেন, 'আমি এমন একটা রোগে আক্রান্ত, যেটাকে অনোম্য়াটোম্যানিয়া বলা হয়। আমি কোনও মজা করছি না। এটা এক ধরনের শারীরিক অসুস্থতা। আপনারা যে কেউ শব্দকোষ ঘেঁটে এই রোগ সম্পর্কে জানতে পারেন।'

আরও পড়ুন - Sreelekha Mitra: নিজের পরিচালনার প্রথম ছবির টিজার পোস্টার শেয়ার শ্রীলেখা মিত্রের

নাসিরুদ্দিন শাহ আরও বলতে থাকেন, 'অনোম্যাটোম্যানিয়া এমন একটি অসুখ, যে অসুখে আক্রান্ত রোগীরা বারংবার একই শব্দ, একই লাইন, একই বাক্য বলতে থাকেন। কোনও কারণ ছাড়াই। আপনার শুনতে এটা ভালো লাগুক আর নাই লাগুক এটাই ঘটে সেই ব্যক্তির সঙ্গে। আমার ক্ষেত্রেও এটাই হয়। এমনকি যখন আমি ঘুমিয়ে পড়ে, তখনও এই সমস্যা দেখা দেয়। মনে করুন কোনও গল্পের কোনও একটা লাইন বা অংশ আমার ভালো লেগেছে। আমি ঘুমের মধ্যেও বারবার সেই লাইন বলতে থাকি। একই শব্দ বারবার উচ্চারণ করতে থাকি।' অভিনেতা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আরও জানান যে, তিনি কিছুতেই নিজে থেকে এক কথা বারবার বলা থামাতে পারেন না। ক্লান্ত হয়ে গেলেও নিজের ইচ্ছা মতো থামতে পারেন না। অভিনেতার এমন শারীরিক অবস্থার কথা জানার পর থেকে উদ্বিগ্ন অনুরাগীরা।

প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গহেরাইয়াঁ' ছবিতে। এই ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার চরিত্রে অভিনয় করেন তিনি। গত ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় 'গহেরাইয়াঁ'। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে বিশাল ভরদ্বাজের ছবি 'কুত্তে'তে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget