এক্সপ্লোর

Belashuru: 'টাপা টিনি'র তালে মাতলেন নব্যা নভেলি, প্রশংসায় অভিষেক-শ্বেতা, উচ্ছ্বসিত টিম 'বেলাশুরু'

Navya Naveli Nanda: বচ্চন পরিবারের থেকে এমন দুর্দান্ত ভালবাসা পেয়ে উচ্ছ্বসিত গোটা 'বেলাশুরু' পরিবার। নব্যার পোস্টে ধন্যবাদ জানিয়েছেন 'টাপা টিনি' গায়িকা ইমন চক্রবর্তী।

কলকাতা: টাপাটিনির (Tapa Tini) তালে এবার মোহিত গোটা বচ্চন পরিবার (Bachchan Family)। আজ্ঞে হ্যাঁ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukkhopadhyay) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালনায় সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি 'বেলাশুরু'র (Belashuru) গান 'ইনি বিনি টাপা টিনি' এতদিন মাদকতা ছড়িয়েছে বাংলায়। সোশ্যাল মিডিয়ায় এই গানে রিল বানিয়েছেন সাধারণ মানুষ থেকে একাধিক তারকা। এবার সেই গানে নিজের পুজোর ঝলক প্রকাশ করলেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। আপ্লুত 'উইন্ডোজ প্রোডাকশন' (Windows)।

'টাপাটিনি'র তালে নব্যা

দশমী পেরিয়েছে দিন দুই হয়ে গেল। বিষাদের সুর বাঙালির মনে। তবে সেই সঙ্গে গত পাঁচদিন কীভাবে উদযাপন করলেন বাঙালি দিদার নাতনি? সোশ্যাল মিডিয়ায় দশমীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সময়ের ভিডিও কোলাজ করে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চনের কন্যা নব্যা নভেলি নন্দা। আর সেই রিলে ব্যবহার করলেন বাংলা গান 'টাপা টিনি'। নাচ করলেন, ঢাক বাজালেন, ভাজলেন পকোড়া। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ বিজয়া দশমী এবং জয়েস চটপটা কর্নার'। 

শুধু এখানেই শেষ নয়। সেই পোস্টের নীচে একাধারে কমেন্ট বচ্চন পরিবারের একাধিক সদস্যের। প্রথম মন্তব্য নব্যার মামা, অর্থাৎ বলিউড তারকা অভিষেক বচ্চনের। লিখেছেন 'মেস'। তাঁর উত্তরে শ্বেতার দাবি, 'তুমিও করো আর আমাকে রিলটা পাঠাও'। কমেন্ট করেছেন বচ্চন কন্যা শ্বেতাও। লিখেছেন, 'শুভ বিজয়া নব্যা। ডান্সিং অ্যান্ড ফ্রাইং রাদার ওয়েল, আমি নিশ্চিত তুমি দিদুকে খুব খুব খুশি করেছ।' মায়ের মন্তব্যে নব্যার চার শব্দের উত্তর, 'টিনি টিনি টাপা টিনি'। শ্বেতার পাল্টা মন্তব্য, 'এবার আমি গানটা শোনা থামাতেই পারছি না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

উচ্ছ্বসিত 'উইন্ডোজ'

বচ্চন পরিবারের থেকে এমন দুর্দান্ত ভালবাসা পেয়ে উচ্ছ্বসিত গোটা 'বেলাশুরু' পরিবার। নব্যার পোস্টে ধন্যবাদ জানিয়েছেন 'টাপা টিনি' গায়িকা ইমন চক্রবর্তী। লিখেছেন, 'আমার গান শোনার জন্য ধন্যবাদ। বড় পাওনা।'

নব্যার পোস্ট নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে 'উইন্ডোজ'। ক্যাপশনে লিখেছেন, 'নব্যা নভেলিকে টাপা টিনি গানে রিল বানাতে দেখে আমরা আপ্লুত।' আরও একটি পোস্টে গোটা বচ্চন পরিবারের কমেন্টে কথোপকথন শেয়ার করে তাঁরা লেখেন, 'বচ্চন পরিবারের থেকে এত ভালবাসায় আমরা মুগ্ধ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: 'Adipurush': 'ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি', 'আদিপুরুষ'-এর টিজার প্রকাশের পর মন্তব্য 'রামায়ণ' টিমের

প্রসঙ্গত, 'বেলাশুরু' শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশেষে'র পরবর্তী ভাগ। এই ছবির দুই প্রধান অভিনেতা ও অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের একসঙ্গে এটিই শেষ ছবি। 'বেলাশুরু' মুক্তি পেয়েছে তাঁদের মৃত্যুর পর। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। দর্শকও খুবই প্রশংসা করে ছবিটির। এই ছবির জনপ্রিয় গান 'টাপা টিনি'। লোকগীতির আদলে তৈরি গানটি মনে ধরে সকলের। এবার সেই গানের প্রশংসায় বিগ-বির পরিবারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget