এক্সপ্লোর

নিশানায় শাহরুখ? আরিয়ান গ্রেফতারির ঘটনায় দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

আজ দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ করে আরিয়ানকে ফের ১৪ দিনের জেল হেফাজত দেয় এনসিবি।

মুম্বই: মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফতারির ঘটনায় এসেছে নতুন মোড়। গোটা ঘটনাক্রমে লেগেছে রাজনীতির রং। শনিবার গভীর রাতে, মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, বিলাসবহূল ক্রুজে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান-সহ আটজনকে গ্রেফতার করে এনসিবি। আজ দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ করে আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজত দেয় এনসিবি।

কিন্তু এই ঘটনার নেপথ্যে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিবির নেতা নবাব মালিকের চাঞ্চল্যকর দাবিতে জোরাল হয়েছে সেই প্রশ্ন। ঠিক কী দাবি করেছেন এনসিপি নেতা? বুধবার নবাব মালিক দুটি ভিডিও ট্যুইট করেন। একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, দু’জন একটা গাড়ি থেকে নেমে এনসিবির অফিসে ঢুকছে। একজন টি-শার্ট পরা ন্যাড়া মাথা। অন্যজন ফুলশার্ট এবং চশমা পরা। 

নবাব মালিকের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, দু’জন গাড়ি থেকে নেমে এনসিবি-র অফিসে ঢুকলেন। গেটের কাছে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বললেন। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। ঠিক এরপরই নবাব মালিক আরেকটি ভিডিও ট্যুইট করেন, যেখানে দেখা যাচ্ছে, ওই দুই ব্যক্তি এনসিবি-র অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন। নবাব মালিকের দাবি, সেই রাতের, যেদিন এনসিবির ক্রুজে অভিযান চালায়। 


কিন্তু, এই দু’জন ব্যক্তি গুরুত্বপূর্ণ কেন? নবাব মালিকের দাবি, ভিডিওতে দেখা যাওয়া এই ব্যক্তির নাম কে পি গোসাভি। যিনি একজন প্রাইভেট ডিটেকটিভ। পরে আরিয়ান খানের সঙ্গে এই ব্যক্তির একটি ছবিও ভাইরাল হয়। রবিবার গভীর রাতে যে ছবি প্রকাশ্যে আসে, সেখানে দেখা গিয়েছে, আরিয়ানের ঠিক পরেই, আরেক ধৃতকে নিয়ে এনসিবি অফিসে ঢোকেন ফুল শার্ট পরা, চশমা পরা এই ব্যক্তি। নবাব মালিকের দাবি, এই ব্যক্তির নাম মণীশ ভানুশালি। যিনি এক বিজেপি কর্মী। 

ইতিমধ্যে মণীশ ভানুশালীর সঙ্গে বিজেপি শীর্ষনেতৃত্বের একাধিক ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অর্থাৎ এনসিপি নেতা নবাব মালিকের দাবি অনুযায়ী, ক্রুজে অভিযানের আগে এনসিবির অফিসে গেছিলেন এক প্রাইভেট ডিটেকটিভ এবং বিজেপি কর্মী। অভিযানের সময়ও গোয়েন্দাদের সঙ্গে ছিলেন তাঁরা। 

এনিয়েই প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা নবাব মালিক। তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযানে একজন বিজেপি কর্মী কী করছিলেন? যদিও মণীশ ভানুশালির দাবি, কর্ডেলিয়ার ক্রুজ পার্টিতে যে ড্রাগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনিই আগে খবর পেয়েছিলেন। তিনি এনসিবিকে জানিয়েছিলেন সেই কথা। আর সাক্ষী হিসেবেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget