এক্সপ্লোর

ভাইঝির যৌন নিগ্রহের অভিযোগ খারিজ নওয়াজউদ্দিনের ভাইয়ের, বললেন, ‘শীঘ্রই সত্যিটা সামনে আসবে’

নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন। এরপর থেকেই বলিউড অভিনেতার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।এবার নওয়াজের ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন তাঁর ভাইঝি।

নয়াদিল্লি: নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন। এরপর থেকেই বলিউড অভিনেতার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।এবার নওয়াজের ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন তাঁর ভাইঝি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেছেন, এই ঘটনা যখন ঘটে তখন তাঁর বয়স ছিল মাত্র ৯। তাঁর অভিযোগ, ‘আমার ওপর প্রচুর অত্যাচার করা হয়েছে। তখন ছোট ছিলাম, বুঝতাম না, ভাবতাম উনি তো আমার কাকা। কিন্তু বড় হয়ে বুঝতে পারি, এটা অন্য ধরনের স্পর্শ ছিল’। এই অভিযোগ খারিজ করে দিয়েছেন শামস নবাব সিদ্দিকি। তিনি বলেছেন, খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে। তাঁর ট্যুইট-‘কীভাবে কেউ আইনকে এভাবে ভুলপথে চালিত করে ভিন্ন ভিন্ন বয়ান দিয়ে দিল্লি পুলিশের কাছে একই মামলা দায়ের করতে পারে, যখন দুই বছর আগের দেওয়া বয়ানে আদালত ও উত্তরাখণ্ড হাইকোর্টে মামলায় নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম ছিল না’। তিনি ট্যুইটে আরও লিখেছেন, ‘এটাই স্পষ্টত এর উদ্দেশ্য ও সংবাদমাধ্যমে ভুয়ো বিষয় প্রচারের পিছনে থাকা ব্যক্তি সম্পর্কে ইঙ্গিত দেয়। সত্য শীঘ্রই সামনে আসবে’।
অন্যদিকে নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকি ট্যুইট করে বলেছেন, ‘এটা সূচনা মাত্র। ইতিমধ্যেই এত সমর্থনের জন্য উপরওয়ালাকে ধন্যবাদ। অনেক কিছু প্রকাশ্যে আসবে এবং সবাইকে হতবাক করবে, কারণ আমি একাই নীরবে সহ্য করিনি। এখন দেখা যাক, কত সত্যিকে টাকা দিয়ে কেনা যাবে এবং কাদেরকে তারা ঘুষ দেবে’। নওয়াজউদ্দিনের ভাইজির দাবি, তিনি নওয়াজউদ্দিনের কাছ থেকে কোনও সমর্থন পাননি। তাঁর অভিযোগ অভিনেতা তাঁকে বলতেন, ‘কাকা হয়, এমনটা কখনও করতে পারে না’।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget