এক্সপ্লোর

Nayanthara-Atlee: দীপিকার 'ক্যামিও' ছিনিয়ে নিল নায়িকার লাইমলাইট? অ্যাটলির ওপর রেগে বলিউডে 'না' নয়নতারার?

Nayanthara: বড়পর্দায় শাহরুখ খান ও নয়নতারা জুটিকে অত্যন্ত ভালবেসেছেন দর্শক ও অনুরাগীরা, নিঃসন্দেহে এমন খবরের প্রত্যাশা করেননি তাঁরা। এই টানাপোড়েনের ভবিষ্যৎ কী হয় তা তো বলবে সময়।

নয়াদিল্লি: শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) ঝড় তুলেছে বক্স অফিসে (Box Office)। ১৩ দিনে বিশ্বজুড়ে ৯০৭ কোটিরও বেশি টাকা আয় করেছে। দেশে আয়ের পরিমাণ ৫১১.০৪ কোটি টাকা। অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি দ্রুততম হিন্দি সিনেমা যা ৪০০ কোটির ক্লাবে পৌঁছল। ভেঙেছে শাহরুখ খানের চলতি বছরের গোড়ায় তৈরি 'পাঠান' ফিল্মের রেকর্ড, সেই সঙ্গে ধূলিসাৎ আরও একাধিক রেকর্ড। কিন্তু এরইমধ্যে শোনা যাচ্ছে যে পরিচালকের ওপর বেশ ক্ষুব্ধ 'লেডি সুপারস্টার' ও এই ছবির নায়িকা নয়নতারা (Nayanthara)। তাঁর রাগের কারণ কী?

অ্যাটলির ওপর রাগলেন নয়নতারা? কেন?

'জওয়ান' ছবির হাত ধরে যে হিন্দি ছবি তৈরিতে ডেবিউ করলেন অ্যাটলি, তেমনই বলিউডে ডেবিউ করলেন নয়নতারাও। দক্ষিণের লেডি সুপারস্টার নামে পরিচিত অভিনেত্রী তামিল ইন্ডাস্ট্রির তারকা। 'জওয়ান' ছবির দ্বিতীয় পর্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন শোনা যাচ্ছে সেই ছবি তৈরি হলে তাতে নাও দেখা যেতে পারে নয়নতারাকে। কিন্তু কেন? শোনা যাচ্ছে, অ্যাটলির ওপর বেজায় চটেছেন অভিনেত্রী কারণ তাঁর মতে ছবিতে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যদিও তাঁর ক্যামিও চরিত্র ছিল। 

এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'নয়নতারা পরিচালক অ্যাটলির ওপর ভীষণই মনক্ষুণ্ণ কারণ তাঁর চরিত্র ছবিতে কেটে ছোট করে দেওয়া হয়েছে বলে দাবি। তাছাড়াও দীপিকার চরিত্রকে বেশি প্রাধান্য দিয়ে নয়নতারার অংশকে খুব চোখে পড়ার মতো করে কোনঠাসা করা হয়।'

উল্লেখ্য, 'জওয়ান' ছবিতে দীপিকা পাড়ুকোনের স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে বিক্রম রাঠৌরের স্ত্রী হিসেবে। সূত্রের দাবি, সেই চরিত্র একেবারেই নাকি 'ক্যামিও' ছিল না। সূত্রের দাবি, 'দীপিকার চরিত্র একেবারেই ক্যামিও ছিল না। 'জওয়ান' প্রায় একটা শাহরুখ-দীপিকার ছবির মতোই দেখানো হয়েছে। নয়নতারা দক্ষিণের প্রথম সারির তারকা অভিনেত্রী ফলে জওয়ানে তিনি যে ব্যবহার পেয়েছেন তাতে একেবারেই সন্তুষ্ট নন। এবং এই কারণে হতেই পারে তাঁকে আর কখনও কোনও বলিউড প্রজেক্টে দেখাই গেল না, অন্তত এখনই তো নয় বটেই।'

আরও পড়ুন: Salman Khan: বক্স অফিসে বিপুল সফল 'জওয়ান', 'গদর ২'; '১০০০ কোটি নতুন মাইলফলক হওয়া উচিত', বললেন সলমন

সেই কারণেই কি ছবির কোনও প্রচার পর্বে নয়নতারাকে দেখতে পাওয়া যায়নি? অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফৎ দাবি, তিনি সন্তর্পণে 'প্রচারপর্বে অংশ নেন না তাঁর পূর্বের তিক্ত অভিজ্ঞতার জন্য'। এর আগে এক প্রচারপর্বে বলা তাঁর কথা 'ভুল উদ্ধৃত' করা হয়েছিল, তাঁর মতে অভিনয় করাই তাঁর কাজ, প্রচারে অংশ নেওয়া নয়। 

এদিকে বড়পর্দায় শাহরুখ খান ও নয়নতারা জুটিকে অত্যন্ত ভালবেসেছেন দর্শক ও অনুরাগীরা, নিঃসন্দেহে এমন খবরের প্রত্যাশা করেননি তাঁরা। এই টানাপোড়েনের ভবিষ্যৎ কী হয় তা তো বলবে সময়। তবে অ্যাটলি ও নয়নতারার সম্পর্ক বহুদিনের। একসঙ্গে কাজ করেছেন একাধিক দক্ষিণী ছবিতে। পরিচালকের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget