এক্সপ্লোর

Neel Trina Marriage : নৌকা চড়ে বিয়ে করতে এলেন নীল, তৃণাকে পাশে বসিয়ে ভক্তদের জন্য দিলেন বার্তা

একসঙ্গে বসে নবদম্পতি ধন্যবাদ জানিয়েছেন তাদের আপামর ভক্তদের। নীল বলেছেন, ‘সকলকে ধন্যবাদ। আপনারা বরাবর আমাদের পর্দার সব চরিত্রকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন। আপাতত যে নতুন জীবন শুরু করতে চলেছি আমরা সেখানেও একইভাবে আপনাদের ভালোবাসা পাব, এই প্রত্যাশা রাখি।’

কলকাতা: শ্যুটিং নয়। এবার বাস্তব জীবনেই বিয়ের পিঁড়িতে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার এক রিসর্টে বসে বিয়ের অনুষ্ঠানের জমকালো আয়োজন। টলিউডের নতুন কাপল বিয়ের মঞ্চ থেকে ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তাও। লাল বেনারসীতে সেজেছেন তৃণা। নীলও সেজেছেন একদম বাঙালি সাজে, ধুতি-পাঞ্জাবীতে। বিয়ের অনুষ্ঠানে নিজের এন্ট্রিতেও চমক দিয়েছেন নীল। নৌকা চড়ে রীতিমতো চলচ্চিত্রের বরের আসার দৃশ্যের মতোই অনুষ্ঠান স্থলে পৌঁছন নীল। তখন পিছনে বাজছে ডিডিএলজে-র প্রখ্যাত গান ‘মেহেন্দি লাগাকে রখনা’। বিয়ের মঞ্চে তৃণাকে পাশে বসিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন নীল। একসঙ্গে বসে নবদম্পতি ধন্যবাদ জানিয়েছেন তাদের আপামর ভক্তদের। নীল বলেছেন, ‘সকলকে ধন্যবাদ। আপনারা বরাবর আমাদের পর্দার সব চরিত্রকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন। আপাতত যে নতুন জীবন শুরু করতে চলেছি আমরা সেখানেও একইভাবে আপনাদের ভালোবাসা পাব, এই প্রত্যাশা রাখি।’ নীলের পাশে বসে তাঁর কথা শোনার সময় হাসিমুখে গোটাটা শোনার পর তৃণাও তাদের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁর সংযোজন, ‘আশা রাখি সারা জীবন আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গী হবে। ধন্যবাদ সকলকে।’ ধারাবাহিক কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে নীল আর খড়কুটোয় গুনগুনের চরিত্রে তৃণা, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দুই তারকা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবদম্পতির সঙ্গে দেখা করে তাদের আর্শীবাদও করেন তিনি। নীল-তৃণার বিয়ে নিয়ে এমনিতেই সরগরম গোটা টলিপাড়া। বিয়ের মেহেন্দি অনুষ্ঠান থেকে গায়ে হলুদ সবেতেই ছিল জমকালো আয়োজন। সব অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের তাবড় সেলিব্রিটিরা। হেভিওয়েট এই কাপলকে নিয়ে তাদের ভক্তদের উন্মাদনা সবসমই থাকে তুঙ্গে। তাদের বিয়ে উপলক্ষ্যে যা একধাক্কায় বেশ কিছুটা বেড়েছে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে–এর দিন তৃণা–নীলের গ্র‌্যান্ড রিসেপশন। বিয়ের সাজগোজ থেকে খাওয়াদাওয়াতেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে বলেই জানা যাচ্ছে। গুনগুন আর নিখিল হিসাবে আপামর বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁরা। আর তাদের বিয়ের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে স্বভাবতই উচ্ছসিত নবদম্পতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget