এক্সপ্লোর

New Bengali Serial: সন্তানের জন্য আত্মত্যাগ নয়, সম্পর্ক বজায় রেখেও নিজেকে ভালবাসার বার্তা দেবে 'তোমাদের রাণী'

Tomader Rani: সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গর্ভস্থ অবস্থায় চিকিৎসক হওয়ার পরীক্ষা দিচ্ছেন ধারাবাহিকের নায়িকা রাণী। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার

কলকাতা: এই গল্প এক স্বপ্নপূরণের। স্টার জলসার ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে আসছে নতুন ধারাবাহিক 'তোমাদের রানি'। সম্প্রতি শহরের একটি পাঁচতারা হোটেলে একসঙ্গে উদযাপন হল নতুন শো ও প্রথম সারির এই চ্যানেলের জন্মদিন। ধারাবাহিকের কলাকুশলী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও তৃণা সাহা (Trina Saha)। কেক কেটে, সবাই মিলে চলে আনন্দ-যাপন।

সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গর্ভস্থ অবস্থায় চিকিৎসক হওয়ার পরীক্ষা দিচ্ছেন ধারাবাহিকের নায়িকা রাণী। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার। তিনি বলছেন, 'আমার চরিত্রটা একটি ছোট শহরের মেয়ের, যাদের বাড়িতে পড়াশোনার ওপর তেমন জোর দেওয়া হয় না। মাধ্যমিক পাস করলেই যথেষ্ট। কিন্তু রানির ইচ্ছা, সে চিকিৎসক হবে। ধীরে ধীরে রানি উচ্চামাধ্যমিক দেয়.. তারপরে শুরু করে চিকিৎসক হওয়ার পড়াশোনা। ঠিক তখনই তার জীবনে আসে দুর্জয়। তাকে ভালবেসে ফেলে রানি। কিন্তু সেই প্রেমের সম্পর্ক এগিয়ে যেতেই রানি বুঝতে পারে, সে অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই, বাড়ির কারোও সমর্থন না পেয়ে, নিজের চিকিৎসক হওয়ার লড়াই চালিয়ে যেতে থাকে রানি। এই চরিত্রটা কেবল মেয়েদের নয়, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই ভীষণ অনুপ্রেরণার হতে চলেছে বলেই আমার বিশ্বাস।'

ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস বলছেন, 'একটা খুব স্বচ্ছ গল্পকে ছোটপর্দায় তুলে ধরার চেষ্টা করছি আমরা। গত ১৫ বছরে এমন কোনও গল্প তুলে ধরা হয়নি বলেই আমার বিশ্বাস। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল, ধারাবাহিকের গল্প বলায় একটা পরিবর্তন আনা প্রয়োজন। আমরা সবসময় নারীচরিত্রকে দেখে এসেছি যে পরিবারের জন্য নিজের জীবন, কেরিয়ারকে ত্যাগ করছে। কিন্তু আমাদের গল্প এমন একটা নারীচরিত্রকে দেখায়, যে বলবে, নিজের সম্পর্কের জন্য আমি কেরিয়ারকে আত্মত্যাগ করছি না। আমি বিয়ে করেছি মানে, কেরিয়ারকে ছেড়ে দেব এমনটা নয়। এখনও অনেক মহিলাকে দেখবেন, যাঁরা হয়তো বলবে, বিয়ে বা সন্তান জীবনে আসার পরে, নিজেদের কেরিয়ার ছেড়েছেন তাঁরা। কিন্তু সেই সময়টা ধীরে ধীরে বদলাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা একদিকে যেমন স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে, তেমনই বিয়ে, সন্তান এই সব সম্পর্ক, দায়িত্ব নিয়েই চলতে চাইছে।'

আগামীকাল থেকে সন্ধে ৬টার টাইম স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 

আরও পড়ুন: Jawan Review: নজরকাড়া অ্যাকশন, শাহরুখ ম্যাজিকেই বাজিমাত 'জওয়ান'-এর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget