এক্সপ্লোর

New Bengali Serial: দীর্ঘদিন পরে ছোটপর্দায় সোমরাজ, বিপরীতে নতুন নায়িকা, আগামীকাল থেকে শুরু সম্প্রচার

Somraj Maity News: চিনি এক ড্রাইভারের মেয়ে। তবে তার নাকি চৌধুরী বাড়িতে আসা নিষেধ

কলকাতা: দীর্ঘদিন পরে ধারাবাহিকে ফিরছেন সোমরাজ মাইতি (Somraj Maity), এই খবর ইতিমধ্যেই জানা সবার। তাঁর বিপরীতে দেখা যাবে নতুন নায়িকাকে। স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'চিনি'। আর সেখানেই নায়কের ভূমিকায় দেখা যাবে সোমরাজকে। তাঁর বিপরীতে, নামভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণী ভট্টাচার্য্য (Indrani Bhattacharyya)-কে। আগামীকাল থেকে সম্প্রচার শুরু হবে তাঁদের নতুন ধারাবাহিকের। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা গিয়েছে, চিনি এক ড্রাইভারের মেয়ে। তবে তার নাকি চৌধুরী বাড়িতে আসা নিষেধ। হাজার ইচ্ছে থাকলেও, বাবা যে বাড়িতে চাকরি করে, সেই বাড়িতে ঢোকা বারণ চিনির। কিন্তু অবশেষে সুযোগ আসে দ্রোণের হাত ধরে। এই দ্রোণের ভূমিকাতেই দেখা যাবে সোমরাজকে। দ্রোণের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে চিনির। অন্যদিকে রায়চৌধুরী পরিবারের বাড়িতে চিনি ঢোকার অনুমতি পেয়েছে শুনেই অসন্তুষ্ট হয় দ্রোণের ঠাকুমা। কিন্তু চিনি বাড়িতে দৌড়ে ঢুকেই পা ছুঁয়ে প্রণাম করে তার। 

কিন্তু এই পা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। চিনি দেখে, অন্ধকারে একটি আলো দিয়ে সাজানো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে। রায়চৌধুরী বাড়ি যেন একপলকে চলে গিয়েছে কয়েকশো বছর আগে। আর তার সামনে দিয়ে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে একটি গাড়ি। তাতে যেন আগুন ধরে গিয়েছে আর সেখান থেকে ভেসে আসছে মেয়েলি কন্ঠের চিৎকার। চিনি চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে বলতে বলতে, 'ওকে বাঁচাও ও পুড়ে যাবে।'

কিন্তু তাকে ধরে ফেলে দ্রোণ। সামনে দাঁড়ানো বাবার গাড়ির দিকে আঙুল দিয়ে চিনি বলে 'গাড়িতে আগুন... ও পুড়ে যাবে'। ভুল ভাঙিয়ে দ্রোণ প্রশ্ন করে, গাড়িতে যদি সত্যিই আগুন লাগত তবে সে গাড়ি করে চিনি এই বাড়িতে এল কি করে? এই কথায় যেন সম্বিৎ ফেরে চিনির। সে দেখে সব আগের মতোই রয়েছে। তখন তার মনে প্রশ্ন জাগে.. যা দেখছিল তা কি সত্যি না মিথ্যে? এরপরেই তার মনে প্রশ্ন জাগে, এই চৌধুরী বাড়িতে কী এমন রহস্য আসে যার কারণে তাঁর আসা নিষেধ? কেনই বা বারে বারে চিনি দেখতে পায় ওই গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য? সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'চিনি'। 

আগামীকাল থেকে রাত সাড়ে ১০টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Rani Mukerji: 'ভারতীয় সিনেমাই বিশ্বসেরা', রানি মুখোপাধ্যায়ের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget