এক্সপ্লোর

শ্যুটিং শেষ, এমএমএস ঘিরে বদলে যাওয়া জীবনের গল্প বলবে 'উত্তরণ'

শ্যুটিং শেষ, এডিট টেবিলে যাওয়ার অপেক্ষায় মধুমিতা সরকার ও রাজদীপ গুপ্ত অভিনীত নতুন ওয়েবসিরিজ 'উত্তরণ'। আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের ছবি ভাগ করে নেওয়া হয় মধুমিতা সরকারের একটি ফ্যানপেজ থেকে।

কলকাতা: শ্যুটিং শেষ, এডিট টেবিলে যাওয়ার অপেক্ষায় মধুমিতা সরকার ও রাজদীপ গুপ্ত অভিনীত নতুন ওয়েবসিরিজ 'উত্তরণ'। আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের ছবি ভাগ করে নেওয়া হয় মধুমিতা সরকারের একটি ফ্যানপেজ থেকে। ছবিতে মধুমিতা ও তাঁর সঙ্গে দেখা গেল অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও। এই ছবিতে একটি ভূমিকায় রয়েছেন তিনিও। এটি স্বস্তিকার প্রথম ওয়েবসিরিজ।

সম্প্রতি একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ও ছবি মুক্তির কথা ঘোষণা করেছে 'হইচই'। সেখানে রয়েছে মধুমিতার নতুন ওয়েব সিরিজের ঘোষণা। সেখানেই দেখা গিয়েছে নতুন ওয়েব সিরিজে মধুমিতার নয়া লুক। 'উত্তরণ' ওয়েব সিরিজের মুখ মধুমতাই। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের 'বটতলা' উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে 'উত্তরণ' -এর চিত্রনাট্য। একটি এমএমএস ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ও তাকে ঘিরে বদলে যাওয়া এক গৃহবধূর জীবনের গল্প বলবে 'উত্তরণ'। পোস্টারে মধুমিতার হাতেও দেখা গিয়েছে মোবাইল। সমাজের বাস্তব প্রতিচ্ছবিকেই তুলে ধরবে এই ছবি।

একটা নয়, দুটো ওয়েব সিরিজ আসতে চলেছে মধুমিতার। এর আগে এবিপি লাইভের মুখোমুখি হয়ে একথা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এই বিষয়ে বিশদে তথ্য দিতে সেইসময় নারাজ তিনি। তাঁর মতে, অনুরাগীদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'নতুন কিছু শুরু করছি। খুব তাড়াতাড়িই আসবে।' তবে 'নতুন কিছু' নিয়ে রহস্য বজায় রেখেছিলেন তিনি। আর তারমধ্যেই জানা গেল একটি ওয়েব সিরিজের খবর।

সম্প্রতি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও 'ও মন রে'। এই ভিডিওতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন নতুন ভিডিওটি।

অন্যদিকে একাধিক ওয়েব সিরিজের কাজে ব্যস্ত রেয়েছেন রাজদীপও। সম্প্রতি মুক্তি পেয়েছে অঞ্জন দত্তের 'মার্ডার ইন দ্য হিলস'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। 

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget