এক্সপ্লোর

Katrina-Vicky Wedding: অতিথিদের জন্য বিশেষ বার্তা সদ্য বিবাহিত দম্পতি ভিকি-ক্যাটরিনার

সূত্রের খবর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েতে আসা অতিথিদের প্রতি দিলেন বিশেষ বার্তা। অতিথিরা যে দূর থেকে রাজস্থানে তাঁদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার জন্য আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু বছর সম্পর্কে থাকার সময় সম্পর্ক নিয়ে একবারও মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। এমনকি বিয়ের গুঞ্জন যখন জোরাল, তখনও মুখ বন্ধ রেখেছেন তাঁরা। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং ইন্ডাস্ট্রির কিছু তারকাদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানে রাজকীয় বিয়ের অনুষ্ঠানের পর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিলেন বিয়ের শুভ মুহূর্তের ছবি। শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সাধারণ অনুরাগী থেকে বলিউডের তারকারা। দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মা, প্রীতি জিন্টা, হৃত্বিক রোশন নব দম্পতিকে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, গতকাল বিয়ে শেষ হতেই আজ তাঁরা উড়ে গিয়েছেন অন্যত্র। এবার অতিথিদের জন্য বিশেষ বার্তা দিলেন ভিকি-ক্যাট।

আরও পড়ুন - Katrina Wedding Ring: হিরে বসানো মঙ্গলসূত্রে চোখ আটকে গিয়েছে? ক্যাটরিনার বাগদানের আংটির দাম জানা আছে?

সূত্রের খবর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েতে (Vicky-Katrina Wedding) আসা অতিথিদের প্রতি দিলেন বিশেষ বার্তা। অতিথিরা যে দূর থেকে রাজস্থানে তাঁদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার জন্য আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তার সঙ্গে দিলেন কিছু উপহারও। জানা গিয়েছে, উপহারের সঙ্গে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ শুভেচ্ছা বার্তাতে লিখেছেন, 'অনেক ধন্যবাদ সকলকে যাঁরা দূর থেকেও আমাদের বিয়েতে এসেছেন। আপনাদের উপস্থিতি আমাদের কাছে বিশ্বকে কাছে পাওয়ার সমান। আপনাদের ভালোবাসা, আপনাদের উপস্থিতি, আপনাদের আলিঙ্গন আমাদের জীবনকে এবং আমাদের দিন আরও সুন্দর এবং বিশেষ করে তুলেছে। আশা করছি, আপনারাও এখানে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এ তো সবে আনন্দের মুহূর্তে সূচনা হল। এমন অনেক উৎসব এবং সুন্দর মুহূর্ত আমরা সকলে মিলে আরও অনেক কাটাবো।'

প্রসঙ্গত, রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় সাতপাকে বাঁধা পড়লেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের পর বিশেষ মুহূর্তের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা মাত্র মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নব দম্পতিকে আমাদের পক্ষ থেকেও নতুন জীবনের অনেক শুভেচ্ছা।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
Chiranjeet Chakraborty: 'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget