এক্সপ্লোর

Priyanka Chopra: 'চোখ সরাতে পারছি না', রামধনু দেখা প্রিয়ঙ্কার রূপে মুগ্ধ স্বামী নিক

নিক-প্রিয়ঙ্কার এই পোস্ট ও কমেন্ট ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে যথেষ্ট ভাইরাল হয়েছে।

লন্ডন: দেখা হওয়া বহুদিন পর। লন্ডনে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সেখানেই দেখা করতে এলেন নিক জোনাস। এরপরই ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কার একটি রিল শেয়ার করেন নিক। সেখানে পিগি চোপস রামধনুর অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত। রিলে ফুটে ওঠে রিয়েল দৃশ্য, নিকের দিকে তাকিয়ে আলতো হাসি দিলেন নিক-জায়া। পরনে একটি ব্যাগি শার্ট।

এই দৃশ্য দেখে চোখ সরাতে পারলেন না নিক নিজেই। ইনস্টাগ্রামে সেই রিল পোস্টের পর ক্য়াপশনে লিখলেন, “তুমি খুব কিউট”। কম যান না প্রিয়ঙ্কাও। নিকের পোস্টে অভিনেত্রী লেখেন, “পারফেক্ট, তুমিও একদম পারফেক্ট।" এর সঙ্গে রয়েছে একটি 'হৃদয়'-এর ইমোজি।

নিক-প্রিয়ঙ্কার এই পোস্ট ও কমেন্ট ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে যথেষ্ট ভাইরাল হয়েছে। গত সপ্তাহে, প্রিয়ঙ্কার শেয়ার করা একটি ভিডিওতে নিক-কে আলিঙ্গন করার একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানেও ছিল ভালোবাসার একটি ইমোটিকন। 

এই জুটির অনুরাগীরা, যারা নেটমহলে ‘নিকিয়াঙ্কা’ ( Nickiyanka) নামে পরিচিত, তাদের কাছে এই প্রেমকাহিনী কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয় কিন্তু। দীর্ঘদিনের সম্পর্কে থাকার পর ২০১৮ সালে দু'জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত মাসেই এই জনপ্রিয় জুটি তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী অনুষ্ঠান সেলিব্রেট করে একে অপরের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট লেখেন সোশ্যাল মিডিয়ায়।

সুখের স্মৃতি উসকে নিকের উদ্দেশে প্রিয়ঙ্কা লিখেছিলেন, “তুমি আমার সবকিছু। ৩ বছর পূর্ণ করলাম আজকে। আই লাভ ইউ..”। সম্প্রতি একটি রোম্যান্টিক ড্রামা টেক্সট ফর ইউ ( Text For You) শেষ করে, শ্যুটিংয়ের জন্য এখন কিছুদিন লন্ডনেই থাকবেন প্রিয়ঙ্কা। বর্তমানে, রুসো ব্রাদার্স প্রযোজিত অ্যামাজন প্রাইম সিরিজ সিটাডেল (Citadel)এর শ্যুটিংয়ে ব্যস্ত তিনি।

লন্ডন যাওয়ার আগে, ভাই কেভিন-এর সঙ্গে নিউ ইয়র্কে স্ত্রী প্রিয়ঙ্কার একটি নতুন রেস্তোরাঁ  “সোনা” পরিদর্শন সারেন সঙ্গীতশিল্পী নিক। রেস্তোরাঁ ভ্রমনের সেই ছবি শেয়ারও করেছেন তিনি। প্রিয়ঙ্কা অবশ্য চুটিয়ে উপভোগ করছেন তাঁর লন্ডন সফর। কিছু দিন আগেই বন্ধুদের সঙ্গে নিয়ে ব্রিটেন ভ্রমণে বেরিয়েছিলেন পিগি চোপস। মেকআপহীন প্রিয়ঙ্কার সেই ছবিও কিন্তু অনুরাগীদের মন কেড়েছিল। 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget