এক্সপ্লোর

Nirbhaya Trailer: সমাজের লক্ষ্মী 'নির্ভয়া', মুক্তি পেল প্রিয়ঙ্কা-গৌরব-হিয়া অভিনীত নতুন ছবির ট্রেলার

Nirbhaya Official Trailer: গল্পের খানিক আভাস মিলেছিল ছবির পোস্টারেই। গোটা পোস্টার জুড়ে ছিল একজন নাবালিকার মুখ। তাঁর চোখের জলে একটি শিশুর ভ্রূণের আকৃতি। নীচে লেখা ছবির নাম, 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী'। 

কলকাতা: আগেই মুক্তি পেয়েছিল সেই সাড়া জাগানো পোস্টার। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। মুক্তি পেল 'নির্ভয়া'-র ট্রেলার। গত কয়েক বছরে 'নির্ভয়া' শব্দটি ভারতবাসীর কাছে বেশ পরিচিত। ধর্ষণের শিকার হওয়া যে কোনও মেয়ে বা মহিলার ক্ষেত্রে আমরা এই নামটাই ব্যবহার করি। আর এটাই অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া' ছবির মূল কনসেপ্ট। যার খানিক আভাস মিলেছিল ছবির পোস্টারেই। গোটা পোস্টার জুড়ে ছিল একটি মেয়ের মুখ। সে নাবালিকা। তাঁর চোখের জলে একটি শিশুর ভ্রূণের আকৃতি। নীচে লেখা ছবির নাম, 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী'। 

এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছে হিয়া দে। ছবিতে রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ। এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে। গণধর্ষণের ঘটনার শিকার হয় সে। তারপর সেই বালিকার লড়াইের গল্পই নির্ভয়ার মূল উপজীব্য। গল্পের বাঁধুনিতে দিল্লির নির্ভয়াকাণ্ডের কোনও ছায়া নেই অবশ্য। বরং দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। গণধর্ষিতা হওয়ার পরে একটি ঘটনায় তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। বেঁচে যায় ওই বালিকা। প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে ওই বালিকার। গণধর্ষিতা হওয়ার পর ৬ মাস কোমায় থাকে ওই বালিকা। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত। এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা। 

আরও পড়ুন: Soumitra Chatterjee Films: কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেরা ১০ ছবি

'নির্ভয়া' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখছে 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের হিয়া দে। এছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুণ্ডু। প্রত্যুষ প্রোডাকশান ও অমৃক এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget