এক্সপ্লোর

পছন্দের গান শুনতে শুনতেই অস্ত্রোপচার, ভাল আছেন সদ্যোজাত ও নুসরত

শিশু চিকিত্সক জানিয়েছেন, মায়ের বেডেই রয়েছে নবজাতক।

কলকাতা: নবজাতক-সহ সুস্থ আছেন নুসরত জাহান। চিকিত্সক জানিয়েছেন, গতকাল স্পাইনাল অ্যানেস্থেশিয়া করে পছন্দমতো গান চালিয়ে অস্ত্রোপচার করা হয়। এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। রবিবার সমস্ত রিপোর্ট দেখে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন মা ও নবজাতককে কবে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। শিশু চিকিত্সক জানিয়েছেন, মায়ের বেডেই রয়েছে নবজাতক। সবকিছু ঠিকঠাক রয়েছে। 

গতকালই মা হয়েছেন নুসরত জাহান। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তপক্ষ। সদ্যজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই কেবিনে ফেরানো হবে বলে জানানো হয়েছিল কালই।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও নুসরতের সাহসও প্রশংসা কুড়িয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। বুধবার পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

খুশিতে ভাসছে নুসরতের পরিবার। ইতিমধ্যেই হাসপাতালে এসে হাজির হয়েছেন নুসরত জাহানের পরিবার। ভিতরে রয়েছে যশ দাশগুপ্তের পরিবারে সবাই ও। সূত্রের খবর, টলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাতে আসবেন নুসরতকে। সদ্যোজাত ও তাঁর মা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে 'অনেক অভিনন্দন' জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

পাশাপাশি যশ দাশগুপ্ত জানিয়েছেন সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যোজাত শিশুপুত্র। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। গতকাল হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ।

সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া নুসরতকে নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা-সাংসদের বন্ধু অভিনেতা যশ। যশ বলছেন, যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন, তাঁদের জানাচ্ছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নুসরতও। লিখেছিলেন, 'ভয়ের থেকেও বেশি আছে বিশ্বাস'

সেরা শিরোনাম

Ditipriya Roy: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
Cockroach Janta Party: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
Tota Roy Chowdhury: নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
Sandipta-Soumitrisha: অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?
অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget